অতনু ঘোষ এর রিপোর্ট,জামালপুরঃ বর্তমানে করোনা মোকাবিলায় বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিধিনিষেধের লকডাউন আরো 15 দিন বেড়েছে।পরিসংখ্যান অনুযায়ী আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা হলেও কমেছে। কিন্তু এই লকডাউনের মধ্যে রোগের চিকিৎসার জন্য রোগীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বেশ কিছু অ্যাম্বুলেন্স চালক রা ন্যায্য ভাড়ার তুলনায় অধিক ভাড়া দাবি করছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্স চালক এর ফোন বন্ধ থাকছে, কভিদ পজিটিভ রোগীর ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত ভাড়া দাবি করছে,ফলে অনেক রোগীর পরিবার সমস্যায় পড়ছে।
এদিন পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে গোপন সূত্রে এমনই অভিযোগ আসায় জামালপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মেহবুব খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক ও BMOH জামালপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে গিয়ে অ্যাম্বুলেন্স চালক দের কড়া নির্দেশ দেন যে সঠিক ভাড়া নেওয়ার জন্য এবং ফোন বন্ধ না রাখার জন্য। এবং এও বলেন যে যদি কোনো এম্বুলেন্স চালকের বিরুদ্ধে অভিযোগ আছে তাহলে তার আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ যদি কোনো অসুবিধায় পড়ে তাহলে জামালপুর ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার বার্তা দেয়া হয় এবং জামালপুর সাধারণ মানুষের পাশে থাকবে বলে জানান জামালপুর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেবুব খান।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”