অমরনাথে (Amarnath Yatra) ফের বিপত্তি। এবার মেঘভাঙা (Cloudburst) বৃষ্টিতে দুর্দশা বাড়ল পুন্যার্থীদের। স্থানীয় সূত্রে খবর, অমরনাথ গুহার (Amarnath Cave) কাছেই এই ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সমস্যার সূত্রপাত। এই ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ (Jammu and Kashmir Police) সূত্রে খবর। নিখোঁজ কমপক্ষে ৪০।
আরো পড়ুন- প্রিয় বন্ধু শিনজো আবের মৃত্যুতে ‘শোকার্ত’ প্রধানমন্ত্রী! ভারতে শনিবার জাতীয় শোক ঘোষনা মোদীর
জানা গিয়েছে, শুক্রবার বিকেলে এই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে ৷ অমরনাথ যাত্রার জন্য ওই এলাকায় বেশ কিছু তাবু ও অস্থায়ী রান্নাঘর তৈরি করা হয়েছিল ৷ এই মেঘ ভাঙা বৃষ্টি ও জলের তোড়ে সেগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ এই ঘটনার পর এবছরের অমরনাথ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে ৷ করোনার জন্য ২ বছর বন্ধ থাকার পর, এবছরের ৩০ জুন শুরু হয়েছে অমরনাথ যাত্রা ৷
কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে ৷ পুলিশ, এনডিআরএফ ও স্পেশাল ফোর্সের জওয়ানরা উদ্ধারকাজে নেমেছেন ৷ আহতদের এয়ারলিফ্ট করে হাসপাতালে পৌঁছে দেওয়া হচ্ছে ৷ প্রয়োজনে আধাসেনাকেও উদ্ধারকাজে নামানো হতে পারে ৷ এই দুর্ঘটনার পর জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”