মালদাঃ- হাওড়া টিকিয়াপাড়ার পর মালদা জেলার চাঁচলেও আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবারও আক্রান্ত হল পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার এলাকার কনুয়ায়।
ঘটনায় প্রকাশ, মঙ্গলবার চাঁচল থানার পুলিশ পুরনো একটি মারপিটের ঘটনায় জড়িত অভিযুক্তদের খোঁজে কনুয়ায় যায়। ওই সময়ে এলাকার কিছু বাসিন্দার দ্বারা আক্রান্ত হয় চাঁচল থানার পুলিশ। চাঁচল থানার কনুয়া গ্রামে দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছেন চার পুলিশ কর্মী। পুলিশকে লক্ষ্য করে যথেচ্ছ ভাবে ইঁট ছোড়া হয় বলে খবর। উঠেছে বোমাবাজির অভিযোগও। জেলার পুলিশ সুপার-সহ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। মারপিটের ঘটনায় জড়িত সন্দেহে চারজনের খোঁজে মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ কনুয়া গ্রামে হানা দেয় পুলিশ। ওই অভিযুক্তদের বাড়ি ঘিরে ফেলতেই শুরু হয় পুলিশকে লক্ষ্য করে হামলা। পুলিশের দু’টি গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। ছুটে আসা ইঁটের আঘাতে চার পুলিশ কর্মী জখম হন। এলাকায় যথেচ্ছ বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। সূত্রের খবর অবস্থা সামাল দিতে টিয়ার গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে। হামলাকারীদের হটাতে লাঠিচার্জও করা হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে তল্লাশি চালিয়ে হামলায় উস্কানি দেওয়ার অভযোগে অলিহন্ডা গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা আনসার আলি সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানাগিয়েছে, ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় ৪ পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”