মালদা,ঃ- অদ্ভুত কান্ড কালো শিবলিঙ্গ হঠাৎই রং বদলে হয়ে গেল সাদা। আর এই শিবলিঙ্গের মধ্যেই অদ্ভুতভাবে ফনা তোলা সাপের আকৃতি তৈরি হয়েছে। এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে মালদা শহরের মালঞ্চপল্লী এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ঢাক – ঢোল, কাঁসর, ঘন্টা এবং ফুলের মালা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছে ওই মন্দিরে এসে শিবলিঙ্গে পূজা দেওয়ার হিড়িক। পাথরের রং রাতারাতি এভাবে যে বদলে যেতে পারে তা নিয়েও রীতিমতো বিচলিত হয়ে পড়েছে মালদার বিজ্ঞান মঞ্চের সদস্যরাও। যদিও এখানে কোন বুজরুকি নেই। বিজ্ঞানগত কারণের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে বিজ্ঞান মঞ্চের কর্তারা। কিন্তু তাদের এই দাবি মানতে নারাজ মালঞ্চপল্লী এলাকার অধিকাংশ বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকার বাসিন্দা লক্ষ্মী মণ্ডল। সংশ্লিষ্ট এলাকার রেলগেটের কাছে ঘেরা দেওয়া একটি মাঠের কাছে স্থানীয় বাসিন্দা লক্ষ্মী মণ্ডলের নিজস্ব মন্দিরে মনসাদেবীর পুজোর সঙ্গে শিবলিঙ্গেরও পুজো করে থাকেন। একটি বড় শিবলিঙ্গের পাশাপাশি একটি পাথরের বাটিতে ৩ আঙুলের আকৃতির কালো পাথরের শিবলিঙ্গ ছিল। এখন সেটা অদ্ভুতভাব কালো মূর্তি থেকে সাদা শিব লিঙ্গে পরিণত হয়েছে। তার মধ্যে ফনা তোলা সাপের আকৃতি ধারণ করায় চাঞ্চল্য ছড়িয়েছে।
লক্ষীদেবী সহ স্থানীয় এলাকার বেশ কয়েকজন মানুষের বক্তব্য, এটা দৈবিক ঘটনা ছাড়া আর কিছুই না। এই মন্দিরের শিবলিঙ্গ টি কালো ছিলো। অদ্ভুতভাবে সেটা ধবধবে সাদা হয়ে গিয়েছে। কিভাবে হল, কেন হলো তার কোন উত্তর কেউ দিতে পারে নি। আমরা মনে করছি এটা ঈশ্বরের আশীর্বাদ । তাই এখন মানুষের মধ্যে পুজো আসছে এবং শ্রদ্ধাও বেড়েছে।
ছবি ———-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”