বালুরঘাটঃ অটোর সঙ্গে ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত কেন্দ্রীয় বাহিনীর ৫ জওয়ান। সোমবার রাত্রি সাড়ে নয়টা নাগাদ এএক্সই দুর্ঘটনার ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মঙ্গলপুরের যোগমায়া মোড় এলাকায়। জানা গেছে এদিন অটোতে চেপে ৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বালুরঘাট থেকে হিলি অভিমুখে যাচ্ছিলেন সেই সময় ভোটগ্রহণ শেষ করে নির্বাচনের সেক্টর ডিউটির দায়িত্বে থাকা কর্মীদের নিয়ে একটি ম্যাজিক গাড়ি বালুরঘাট অভিমুখে আসছিল। সেই সময় বালুরঘাটের মঙ্গলপুরের যোগমায়া মোড়ে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গেছে ঘটনায় অটোর চালক সহ ৫ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হয়। এও জানা গেছে আহতদের মধ্যে ২ জন গুরুতর জখম রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে আহতরা বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌচছে বালুরঘাট থানার পুলিশ। ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনা এড়াতে মঙ্গলপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কে বাম্পার দেওয়ার দাবী তুলেছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”