মালদা, ৩০ অগাষ্ট: অজ্ঞাত পরিচিত এক ব্যাক্তির পচাগলা মৃত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছাড়ালো মালদহের হাবিবপুরে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের হবিপুর থানার হুরাবাড়ি এলাকার মাঠে। মাঠে কাজ করতে যাওয়া কৃষকরাই প্রথমে ঘটনাটি দেখতে পায় পরে খবর দেওয়া হয় হাবিবপুর থানায়।
খবর পেয়ে ছুটে আসে হাবিবপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দেহ থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । তবে মৃত ব্যক্তিকে পুলিশ শনাক্ত করতে পারেননি। গোটা ঘটনার তদন্তে নেমেছে হাবিবপুর থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় যে, পাকুয়াহাট ও মালদা রাজ্য সড়কের ধারে হুরাবাড়ি এলাকাই মাঠের মাঝে একটি বট গাছের ডালে মৃত দেহটিকে পচাগলা অবস্থায় দেখতে পায়। এরপরই এই ঘটনা জানাজানি হতেই ভিড় জমায় স্থানীয় এলাকার বাসিন্দারা। ঘটনার খবর দেওয়া হয় হাবিবপুর থানায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে হাবিবপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠান। তবে পুলিশের প্রাথমিক অনুমান এটি নিছক একটি আত্মহত্যা। গলায় দড়ি দিয়ে বটগাছে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি ওই ব্যক্তিকে কে বা কারা অন্যত্র খুন করে ওই গাছের নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
তবে গোটা ঘটনার তদন্ত নেমেছে হাবিবপুর থানার পুলিশ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন