বাংলা হান্ট ডেক্সঃ তুমুল বিক্ষোভ নিজাম প্যালেসের বাইরে। তৃণমূলের মন্ত্রী, বিধায়ক সহ কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রকে গ্রেফতারের প্রতিবাদে রণক্ষেত্র নিজাম প্যালেস। কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হল ইঁট পাটকেল। ইট ছোড়া হয় সিবিআই দফতরকে লক্ষ্য করে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন নেতা কর্মীরা। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা।
আরে পড়ুন- ত্রিপুরা বিজেপিতে বড়সড় ভাঙন, ১২০টি পরিবারের ২২০০ সদস্য বিজেপি ছেড়ে যোগদিল তৃনমুলে
নারদ কেলেঙ্কারিতে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন নতুন সরকারের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। আর নারদ তদন্তে CBI-এর এই গ্রেফতারির পরই নিজাম প্যালেসে পৌঁছে জান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানে পৌঁছেই সিবিআই আধিকারিকদের কাছে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেত্রী। সেখানে তিনি এই গ্রেফতারিকে বেআইনি বলে তাঁকেও গ্রেফতারের দাবি তোলেন। এরপরেই তৃনমুল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে নিজাম প্যালেসের বাইরে। বেলা গড়াতেই রণক্ষেত্রের চেহারা নেয় নিজাম প্যালেসের সামনের রাস্তা। বিক্ষোভের মধ্যেই ধস্তাধস্তি শুরু হল কেন্দ্রীয় বাহিনী ও তৃণমূল সমর্থকদের মধ্যে। বিক্ষোভকারীরা ইটি বৃষ্টি শুরু হয় বাহিনীকে লক্ষ্য করে। তাতে আরও উত্তপ্ত হল পরিস্থিতি। শেষে ধৃতদের আদালতে পেশ করার বদলে ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন