

হাওড়াকে বাদ দিয়ে আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরসভায় ভোট । চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি এবং আসানসোল পুরসভায় ভোট আপাতত। ওই চার কেন্দ্রের ভোটগণনা ২৫ জানুয়ারি। হাওড়া নিয়ে এখনও অবস্থান ঘোষণা করেনি রাজ্য সরকার। তাই হাওড়া পুরসভার ভোট নিয়ে পরে সিদ্ধান্ত। সোমবার চার পুরসভার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)।
কলকাতা পুরসভার নির্বাচন মিটতেই বকেয়া পুরসভার নির্বাচন সেরে ফেলার দাবি উঠছিল। সেই পরিস্থিতিতে সোমবার সর্বদলীয় বৈঠক করে কমিশন। বৈঠক শেষে চার পুরসভার নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করা হয়। কমিশন জানায়, আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরসভার ৪৭টি, চন্দননগরে ৩৩টি, বিধাননগরে ৪১টি এবং আসানসোলের ১০৬ ওয়ার্ডে নির্বাচন। চার পুরসভায় ভোটের জন্য মঙ্গলবার থেকে মনোনয়নপত্র (Election Nomination) জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। সোমবার নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই চালু হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণবিধি। ভোটের দিন সব বুথে সিসিটিভি ক্যামেরা থাকবে বলে জানিয়েছে কমিশন। আইনশৃঙ্খলা নিয়ে ৪ জানুয়ারি পর্যালোচনা বৈঠক। কোভিড পরিস্থিতিতে কী ভাবে ভোট করানো যায়, তা নিয়েও বিশদে আলোচনা হবে।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স