

আগামিকাল (শুক্রবার, ১৯ মে) মাধ্যমিকের ফলাফল (Madhyamik Results 2023) ঘোষণা করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে এবার মাধ্যমিকের ফলাফলের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন করা হয়েছে। এতদিন যে সময় ফলপ্রকাশ করত পর্ষদ, এবার তাতে কিছুটা হেরফের করা হয়েছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। তবে অনলাইনে ফলাফলের জন্য আরও দু’ঘণ্টা অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। বেলা ১২ টা থেকে অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে বলে জানিয়েছে পর্ষদ।
কীভাবে ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন?
১) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.nic.in -তে যেতে হবে।
২) হোমপেজে ‘West Bengal Board of Secondary Exam Results 2023’ লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) ‘Roll Number’, ‘Date of Birth’ এবং ‘Captcha’-র জায়গা আছে। সেইসব তথ্য দিতে হবে। তারপর ‘Submit’-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৪) স্ক্রিনে মাধ্যমিকের রেজাল্ট দেখাবে। সেখানে বিষয়ভিত্তিক নম্বর, বিষয়ভিত্তিক গ্রেড, মোট নম্বর দেখতে পারবে পড়ুয়ারা। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।
ফলাফলের পুনর্মূল্যায়ন
যদি কোনও শিক্ষার্থী তাঁর নম্বর বা ফল নিয়ে খুশি না হন, তাহলে ফলাফলের পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারেন তিনি। এর জন্য ফল প্রকাশে পর ওই শিক্ষার্থীকে তাঁর নিজ স্কুলের মাধ্যমেই পুনর্মূল্যায়নের আবেদনপত্র পূরণ করতে হবে। শেষ তারিখের আগে প্রয়োজনীয় আবেদন মূল্য-সহ সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে ফর্মটি জমা দিতে হবে। ফলাফল ঘোষণার পরই পুনর্মূল্যায়নের আবেদনের শেষ তারিখ জানানো হবে। পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে ২০২৩ সালের জুনে।
কম্পার্টমেন্ট পরীক্ষা
একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হলে শিক্ষার্থীরা কম্পার্টমেন্ট পরীক্ষায় অংশ নিতে পারবেন। ফলাফল প্রকাশের পর কম্পার্টমেন্ট পরীক্ষার সূচি প্রকাশ করা হবে৷ শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলের মাধ্যমে কম্পার্টমেন্ট পরীক্ষার ফর্ম পূরণ করতে হবে। কম্পার্টমেন্ট পরীক্ষার আবেদনের মূল্যও স্কুল কর্তৃপক্ষকে দিতে হবে। কম্পার্টমেন্ট পরীক্ষা হবে জুন মাসে, আর তার ফল প্রকাশ করা হবে জুলাই মাসে।
মাসিক হওয়ার কত মাসিক হওয়ারদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা