অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সামনেই সেই দেশে সম্প্রতি বেশ কয়েকটি হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা নিয়ে চিন্তা জাহির করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ইস্যুতে ভারতকে আশ্বস্ত করলেন অ্যালবানিজ।
ভারত সফরের শেষ পর্যায়ে অস্ট্রেলিয়ার সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় তিনি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে ধর্মীয় স্থলে আক্রমণ প্রতিহত করার বিষয়ে আমি আশ্বস্ত করেছি।’ তিনি বলেন, অস্ট্রেলিয়া সবার ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে। মন্দির হোক, মসজিদ হোক কিংবা অন্য কোনও উপাসনাস্থল! অস্ট্রেলিয়ার পুলিস-প্রশাসন এই ধরণের আক্রমণের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। কোনও ভাবেই এই ধরণের আক্রমণ বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করেছেন অ্যালবানিজ।

প্রসঙ্গত, মোদি ও অ্যালবানিজের মধ্যে হওয়া প্রথম বৈঠকে অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরগুলিতে হওয়া ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছে তিনি আবেদন করেছিলেন, অস্ট্রেলিয়ার মাটিতে হিন্দু মন্দির রক্ষায় যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। তার পরিপ্রেক্ষিতেই মোদিকে এই আশ্বাস দিয়েছেন অ্যালবানিজ।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু