

বাংলাহান্ট ডেস্কঃ হিজাব পরে আসায় পরীক্ষাহলে ঢুকতে দেওয়া হল না দুই ছাত্রীকে। পরীক্ষা দিতে বাধা দেওয়ার কারণে এর পর পরই কলেজ চত্বর ছেড়ে বেরিয়ে যায় ওই দুই ছাত্রী। ঘটনা ঘটেছে কর্নাটকের উদুপিতে।
আরো পড়ুন- অষ্টম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টা, মালদহে ধৃত চার
জানা গিয়েছে, এই দুই পড়ুয়া প্রথমে ক্লাসে ঢুকে হিজাব পরে পরীক্ষা দিতে দেওয়ার আবেদন জানান। কিন্তু তাদের সাফ জানিয়ে দেওয়া হয় যে, তারা হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। এই দিন এই দুই পড়ুয়ার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ছিল। এই দুই ছাত্রীর নাম আলিয়া আসাদি এবং রেশম বলেই জানা গিয়েছে। নিজেদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করে এই দুই ছাত্রী উদুপির বিদ্যাদয় পিইউ কলেজে হিজাব পরে পরীক্ষা দিতে গিয়েছিলেন। তারা প্রায় ৪৫ মিনিটে ধরে পরিদর্শক এবং কলেজের অধ্যক্ষকে অনুরোধ করেন, যাতে তাদের হিজাব পরেই পরীক্ষা দিতে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের নিষেধাজ্ঞা মেনেই এই দুই ছাত্রীকে অনুমতি দেওয়া হবে না বলে কলেজ কর্তৃপক্ষ জানান। শেষ পর্যন্ত অনুমতি না মেলায় ওই দুই ছাত্রী কলেজ চত্বর ছেড়ে চলে যান বলেও জানা গিয়েছে। কর্নাটকে হিজাব নিয়ে নিষেধাজ্ঞা বিতর্কে এই ঘটনা নতুন মাত্রা সংযোজন করল বলেই মনে করা হচ্ছে।

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা