মালদাঃ- সাতসকালে লরির চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হল এক রোজাদার মহিলার।মৃত মহিলার নাম মুঙ্গেস বিবি(৩৫)।বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্ৰামে।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ সকাল ৫ টা নাগাদ চাঁচলগামী ৮১ নং জাতীয় সড়কের বাইপাস রাস্তায় রাড়িয়াল গ্ৰামে।তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
আরো পড়ুন- মগরাহাটে জোড়া খুন! গলা কেটে গুলি করে খুন, গাড়িতে আগুন জনতার
মৃতার স্বামী মহম্মদ সাহেব আলি জানান,রোজা রাখার জন্য ভোরের খাওয়া খেয়ে তার স্ত্রী বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন।এই সময় একটি হরিশ্চন্দ্রপুর গামী গম বোঝাই লরি পিছন থেকে এসে ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়েন এবং লরিটি তার উপর দিয়ে চলে যায়।লরির চাকায় পিষ্ঠ হয়ে শরীর থেকে হাত-পা ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্ত্রীর।
সাহেব আলি আরো জানান,সে একজন দিনমজুর।তার পাঁচ নাবালক সন্তান রয়েছেন।কিভাবে পাঁচ সন্তানকে বড় করে তুলবেন তা দুশ্চিন্তায় কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জানান
ঘাতক লরিটিকে আটক করলেও চালক পলাতক বলে জানা গিয়েছে।

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!

“দিল্লিতে ফের নির্ভয়ার স্মৃতি! চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ”

”দিল্লির স্কুলে ৩ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন, কাঠগড়ায় স্কুলেরই কর্মী!”

“চাপ বাড়তেই ‘উধাও’ পার্থ! বিপদের দিনে নেতাকে না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা”

ভরাডুবির পর কালীঘাটে মমতার জরুরি বৈঠক, গড়হাজির তৃণমূলের ১০ বিধায়ক

অশান্ত বীজপুরে ‘গায়েব’ পৌর প্রধান! ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা