

মালদা: তৃণমূল সাংসদ মৌসম নূরের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে আয়কর দপ্তরের হানা । বুধবার সকালে তৃনমূল নেতা হেমন্ত শর্মার বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দেন। প্রথমে তার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীর বাড়িতে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। পরবর্তীতে হানা দেন তার মালদা শহরের সর্বমঙ্গলাপল্লীর বাড়িতে। তল্লাশি চালানোর সময় দুটি বাড়িতেই কেন্দ্রীয় বাহিনী দ্বারা ঘিরে ফেলা হয় । যদিও আয়কর দপ্তরের হানার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। আধিকারিকদের তরফ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি ।

যদিও সূত্রের দাবি গত কয়েক বছরে তৃণমূল নেতা হেমন্ত শর্মার সম্পত্তি যেভাবে ফুলেঁপে উঠেছে তারই তদন্তে নেমেছে আয়কর দপ্তর । বিরোধীদের অভিযোগ এই হেমন্ত শর্মা মৌসুম নূর কংগ্রেসে থাকা কালীন হবিবপুর ব্লকের দায়িত্বে ছিলেন । মৌসম তৃণমূলে যোগদান করার পরেই হেমন্ত শর্মাকে দেখা যায় জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে । আর এরপর থেকেই হেমন্ত শর্মার উত্থান চোখে পড়ার মতো । সূত্রের খবর হবিবপুর ব্লকের বাড়ি বাদ দিয়েও মালদা শহরে প্রায় কয়েক কোটি টাকা খরচা করে বাড়ি দেন তিনি । শুধু মালদা তেই নয় সূত্রের খবর কলকাতাতেও একাধিক ফ্ল্যাট রয়েছে এই হেমন্ত শর্মার নামে । রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়েও মৌসুম নূরের সফর সঙ্গী হতে দেখা গিয়েছে এই হেমন্ত শর্মাকে । জঙ্গল থেকে পাহাড় যখনই ছুটি মিলেছে মৌসুম নূর ের সফর সঙ্গী হয়েছেন মৌসমের ঘনিষ্ঠ এই হেমন্ত শর্মা । আর এই মৌসমের ঘনিষ্ঠ হেমন্ত শর্মার বাড়িতে আয়কর দপ্তরের হানার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রাজনৈতিক মহলে । মালদার সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি এবার বীরভূম কলকাতার মতোই মালদাতেও দেখা যাবে একই চিত্র।

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা