অতনু ঘোষ এর রিপোর্ট, মেমারিঃ করোনার জেরে কার্যত বন্ধ বিভিন্ন মন্দির-মসজিদ ধর্মীয় স্থান ও ধর্মীয় অনুষ্ঠানেও রয়েছে একাধিক বিধি নিষেধ। বর্তমানে রমজান মাস চলছে, একদিন পরে আসতে চলেছে খুশির ঈদ কিন্তু, সমসাময়িক অবস্থা বিবেচনা করে এবং সরকারি নির্দেশের কথা মাথায় রেখেই রমজান শেষে মসজিদে 50 জনের বেশি নামাজ না পড়ার আবেদন জানায় দেশের মুসলিম সংগঠনগুলি ও প্রশাসন। রমজান শেষে ইফতারের মজাও অনেক টা কম। এইরকম অবস্থায় দাঁড়িয়ে একদিন পরই পালিত হতে চলেছে খুশির ঈদ।
আরো পড়ুন- বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগু না হলে চিতায় নিজেকে জ্বালিয়ে দেবেন, ভীষণ প্রতিজ্ঞা এক সাধুর

এদিন ছিল 29 তম রোজা। এই 29 তম রোজার দিন বেশ কিছু মুসলিম সংখ্যালঘু রোজা রাখা মানুষদের সাথে নিয়ে ইফতার করালেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মেমারি 1 নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী নিত্যানন্দ ব্যানার্জি। নিত্যানন্দ ব্যানার্জি একজন ব্রাহ্মণ ঘরের সন্তান।
ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে মুসলিম সমাজের রোজদার মানুষদের ইফতার পার্টি দিয়ে আবার প্রমাণ করলেন…
**মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান*
*মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ**

এদিনের ইফতার পার্টিতে হিন্দু মুসলমান সহ বিভিন্ন ধর্মের মানুষেরা হাতে হাত লাগান।
উপস্থিত রোজা রাখা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা এদিন নদিপুর মাদার টেরিজা নার্সিংহোম এর নিকট উপস্থিত হয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এক সাথে নামাজ পড়েন এবং নামাজ শেষে খাবার গ্রহণ করে আজকের রোজা সমাপ্ত করেন।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার