

বাংলা হান্ট ডেক্সঃ মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার অন্তর্গত লোচনমাটি এলাকায় বজ্রপাতের জেরে বৃহস্পতিবার মৃত্যু হল ২ বালকের। ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত এবং আহতেরা বৃষ্টির সময় বিলের পাশে একটি গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় আচমকাই বাজ পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বালকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শহিদুল শেখ (৮) এবং হবিবুর শেখ (৯)। ৭ জন আহতের মধ্যে এক মহিলাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন- Duare Tran: ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ‘দুয়ারে ত্রান’ প্রকল্প শুরু মমতার
প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিধায়ক নিয়ামত শেখ, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং সাংসদ আবু তাহের খান, ব্লক সভাপতি শামসুজ্জোহা বিশ্বাস এবং ব্লক কংগ্রেস সভাপতি মীর আলমগীর। হরিহরপাড়া থানার আইসি অমিত নন্দীও সমবেদনা জানিয়েছেন মৃতদের পরিবারকে। মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন ব্লকের প্রশাসনিক কর্তারা।
বৃহস্পতিবার ভোর থেকেই মুর্শিদাবাদ জেলার অধিকাংশ জায়গায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে।
দেখুন ভিডিও-

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা