

করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মে পর্যন্ত এই লকডাউন চলবে। করোনা দেশে দিন দিন যেভাবে বিস্তার লাভ করেছে তাতে বাংলা সহ দেশের সবকটি রাজ্যেই প্রায় থাবা বসিয়েছে করোনা। ইতিমধ্যেই বাংলা চারটি জেলাকে করোনা হটস্পট চিহ্নিত করা হয়েছে। এই চারটি জেলা হল কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা। তাই করোনা মোকাবিলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বারবার রাজ্যের মানুষকে লকডাউন মেনে চলার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বহু মানুষ লকডাউন উপেক্ষা করেই রাস্তায় চলাফেরা করছেন। গতকাল নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন লকডাউন না মানলে প্রয়োজনে সশস্ত্র পুলিশ নামানো হবে। আর মুখ্যমন্ত্রীর ঘোষণা পরই আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হলো কমব্যাট ফোর্স।
প্রশাসন সূত্রে খবর কলকাতা পুলিশের আয়তায় থাকা ন’টি ডিভিশনে মোতায়েন করা হচ্ছে এই কমব্যাট ফোর্স। সঠিকভাবে লকডাউন লাগু করতে এই বাহিনীকে কাজে লাগানো হবে। জানা গেছে প্রত্যেকটি ডিভিশনের ডিসির নেতৃত্বে থাকছে ৬ থেকে ৮ জন করে জোয়ান। ফাইবার লাঠি-ঢাল, সেমি অটোমেটিক রাইফেল সজ্জিত এই জওয়ানরা উন্মুক্ত জনতা কে সামাল দিতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। কলকাতা শহরের স্পর্শ কাতর এলাকাগুলিতে এবার থেকে টহল দেবে এই কমব্যাট ফোর্স। এবার থেকে পুলিশকে লক্ষ্য করলেই বা পুলিশের ওপর কোনো হামলা হলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এই কমব্যাট ফোর্স। আজ থেকেই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় টহল শুরু করে দিয়েছে এই কমব্যাট ফোর্স। তাই এবার থেকে যে সমস্ত এলাকায় লকডাউন ঠিকমতো মানা হচ্ছে না, খবর পেলেই সেখানে পৌঁছে যাবে কমব্যাট ফোর্স

Mamata Banerjee: “Labeled as Bangladeshi Just for Speaking Bengali” — Mamata Sharpens Her Arsenal to Defeat BJP in the 2026 Elections

তৃণমূলের শুদ্ধিকরণে অভিষেক, রিপোর্ট পেলেই ছাঁটাই!

Khuti Puja 2025 | উল্টো রথে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের

ভাঙন পদ্ম শিবিরে, মালদায় তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার

Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?

‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!

Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid

Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June