মালদা: অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের এক কর্মীকে। প্রতিবাদে মালদা জেলা জুড়ে আন্দোলন অব্যাহত কামতাপুর পিপলস পার্টির। রাস্তা অবরোধ এবং বিক্ষোভ দেখানোর পর আজ সংগঠনের পক্ষ থেকে জেলা জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে মালদা জেলার অন্যান্য ব্লকে এই ধর্মঘটের তেমন প্রভাব না পড়লেও বামনগোলা ব্লক জুড়ে ধর্মঘটের সর্বাত্মক প্রভাব লক্ষ্য করা যায়। আজ সকাল থেকেই সংশ্লিষ্ট ব্লকের পাকুয়াহাট এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ ছিল। ছোট বড় প্রায় সমস্ত ধরনের যান চলাচল প্রায় বন্ধ ছিল। তবে সরকারি দপ্তর খোলা ছিল। এই বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন বলেন, গত রবিবার তাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় মালদার গাজোলে। সেই প্রতিষ্ঠা দিবসে যোগ দেওয়ায় সোমবার রাত্রে বামনগোলা থানার পুলিশ পাকুয়াহাট দলীয় কার্যালয় থেকে তাদের এক কর্মী বচ্চন মণ্ডলকে গ্রেফতার করে। পরে জাল নোটের মামলায় জড়িয়ে দেওয়া হয় বচ্চন মণ্ডল কে বলে অভিযোগ। এরই প্রতিবাদে গতকালের পর আজ তাদের এই ধর্মঘট। আগামীতে তারা বড়সড়ো আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন সুভাষ বাবু।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার