দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড দত্তপাড়া এলাকার এক বাসিন্দা কৃষ্ণেন্দু ঘোষের বাড়ি থেকে উদ্ধার হল গোখরো সাপ। যাকে ইংরাজীতে স্পেকটকেল কোবরা বলা হয় এবং যেটাকে স্থানীয় ভাষায় গোমা সাপ বলে। সাপটি অত্যন্ত বিষাক্ত এবং এতে নিউরো টক্সিক বিষ থাকে। সপতি দেখতে পেয়ে পরিবেশ সচেতন কৃষ্ণেন্দু ঘোষের স্ত্রী মধুশ্রী সরকার সাপটিকে দেখতে পান এবং তৎক্ষণাৎ বিজ্ঞান মঞ্চে খবর দেন। দক্ষিণ দিনাজপুর জেলার সর্প বিশারদ কুন্তল মলাকারের কাছে সেই খবর পৌঁছায় এবং তিনি তৎক্ষণাৎ বালুরঘাট থেকে ছুটে আসেন সাপটিকে উদ্ধার করার জন্য।গঙ্গারামপুরে পৌঁছে তিনি সাপটি উদ্ধার করেন এবং তিনি জানান সাপটিকে বনদপ্তরের মারফত জঙ্গলে ছেড়ে দেয়া হবে। এছাড়াও তিনি দত্তপাড়া এলাকার সাধারণ মানুষের মধ্যে সাপ সম্পর্কিত বিশেষ সচেতনতা প্রচার করেন। সাপ নিয়ে ভয় কাটাতে এবং সচেতন থাকতে কুন্তল কর্মকার বহুদিন ধরেই কাজ করে চলেছেন নিবিড়ভাবে। তিনি বলেন, “সাপ সম্পর্কে ভীতি নয় সচেতন থাকুন পরিবেশ রক্ষার্থে সাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশের প্রতিটি প্রাণী সংরক্ষণে আমরা নিবিড়ভাবে কাজ করে চলেছি। যে কোনো বন্যপ্রাণীর সন্ধান পেলে অযথা আতঙ্কিত না হয়ে আমাদের খবর দিন আমরা উদ্ধার করব”। ঘোষ বাড়ির সকলেই ধন্যবাদ জনানা কুন্তল মালাকার এবং তার টিমকে। সাথে এলাকার বাসিন্দারা সাধুবাদ জানানা দম্পতি কৃষ্ণেন্দু ঘোষ এবং মধুশ্রী সরকারকে তাদের সচেতনতার জন্য। তবে এদিন গঙ্গারামপুর দত্তপাড়ায় ঘোষ বাড়িতে বিষাক্ত সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার