

বিজেপি থেকে সদ্য বহিষ্কৃত মুখপাত্র নুপূর শর্মার (Nupur Sharma) বিপদ আরও বাড়ল। শুক্রবার তাঁকে যারপরনাই ভর্ৎসনা করেছে দেশের সর্বোচ্চ আদালত। তার পরই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কলকাতা পুলিশ
এর আগে কলকাতার আমহার্স্ট স্ট্রিট এবং নারকেলডাঙা থানা সমন পাঠিয়ে হাজিরা দিতে বলেছিল নূপুর শর্মাকে। গত সোমবার কলকাতা পুলিশের কাছে তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও আসেননি। জীবনের ঝুঁকি রয়েছে জানিয়ে কলকাতা পুলিশের থেকে চার সপ্তাহ সময় চেয়েছিলেন নূপুর। সেই সময় সংবাদ সংস্থা জানিয়েছিল, কলকাতা পুলিশকে একটি ইমেল পাঠিয়েছিলেন নূপুর। সেই ইমেলে তিনি চার সপ্তাহ পরে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে পারবেন বলে জানিয়েছিলেন।
West Bengal | Kolkata Police issues a Look Out Circular against suspended BJP leader Nupur Sharma.
Earlier she was asked to appear before the Amherst and Narkeldanga Police Stations. However, she didn't appear before them and sought more time.
— ANI (@ANI) July 2, 2022
কিন্তু চার সপ্তাহ সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। তাই এবার লুকআউট নোটিস জারি করল কলকাতা পুলিশ। নূপুরের বিতর্কিত মন্তব্যের পরে দেশের নানা প্রান্তে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। মহারাষ্ট্র এবং দিল্লিতেও অভিযোগ দায়ের হয়। আঁচ পরে বাংলাতেও। এর পরেই কলকাতা-সহ রাজ্যের অনেক জায়গায় নূপুরের নামে এফআইআর জমা পড়ে। নারকেলডাঙা থানা এমনই এক অভিযোগের ভিত্তিতে নূপুরকে ২০ জুনের মধ্যে সশরীরে হাজিরা দিতে বলেছিল। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিস পাঠানো হয় নূপুরকে। সেই হাজিরাই পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন নূপুর।
আরো পড়ুন- নূপুর শর্মার সমর্থনে পোস্ট করায় ৫৪ বছর বয়সি এক ব্যাক্তিকে কুপিয়ে খুন! এনআইএ তদন্তের নির্দেশ শাহের
প্রসঙ্গত, এর আগে ঘৃণাভাষণের অভিযোগে নূপুরের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানাতেও একটি এফআইআর দায়ের করেন তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল। নূপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া, হুমকি দেওয়া-সহ নানা ধারায় মামলা করা হয়। নূপুরকে দ্রুত গ্রেফতার করা না হলে প্রয়োজনে সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দেন ওই অভিযোগকারী।
বিতর্কিত মন্তব্যের জেরে সুপ্রিম কোর্ট শুক্রবার বিজেপি নেত্রী নূপুরকে ভর্ৎসনা করে। শীর্ষ আদালত বলে, নূপুরকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে হবে। দেশে এই মুহূর্তে যে অশান্তি চলছে, তার জন্য একা নূপুরকেই দায়ী করে শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্ত শুক্রবার বলেন, ‘‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে তিনি কথাগুলো বলেছেন, তা-ও দেখেছি। আপনি নিজে এক জন আইনজীবী হয়ে যা করেছেন, তা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’’ এর পরই মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানায় বিরোধীরা। তাদের দাবি, নূপুরের পাশাপাশি ক্ষমা চাক বিজেপিও। লজ্জায় শাসকদলের মাথা নত হওয়া উচিত। এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন বিরোধী নেতারা।

Mamata Banerjee: “Labeled as Bangladeshi Just for Speaking Bengali” — Mamata Sharpens Her Arsenal to Defeat BJP in the 2026 Elections

তৃণমূলের শুদ্ধিকরণে অভিষেক, রিপোর্ট পেলেই ছাঁটাই!

Khuti Puja 2025 | উল্টো রথে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের

ভাঙন পদ্ম শিবিরে, মালদায় তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের

গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার

Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?

‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments

পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!

Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid

Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June