বিধানসভা ভোটের আগে বড়োসড়ো সাফল্য পেল মালদা জেলার মোথাবাড়ি থানার পুলিশ। দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার সহ ৩ জনকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ।
আরো পড়ুন- নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হতে পারেন শুভেন্দু?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজন দুষ্কৃতী মোথাবাড়ি থানার অন্তর্গত পাগলাহাট সংলগ্ন এলাকায় বিউটি পার্কে মঙ্গলবার রাতে জড়ো হয়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। মোথাবাড়ি থানার পুলিশের গাড়ি ওই এলাকায় ছিল বলে তড়িঘড়ি গিয়ে ওই তিনজন দুষ্কৃতী কে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে দুই রাউন্ড কার্তুজ সমেত দুটি আগ্নেয়াস্ত্র, একটি হাসুয়া ও একটি সাবল উদ্ধার হয়। ধৃত তিনজন দুষ্কৃতী মধ্যে দুজনের বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার এলাকায় । আয়েশ সেখ (৩২) ও ইজাবুল শেখ(২৮) অপর আরেকজন আজিজুর রহমানের (৩২) বাড়ি মোথাবাড়ি থানার বাঙ্গিটোলার গোশায় হাটে।
মোথাবাড়ি থানার পুলিশ তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করে, পুলিশি সাতদিনের হেফাজতের আবেদন চেয়ে পুরো ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন