অতনু ঘোষের সঙ্গে সত্যনারায়ন শিকদারের রিপোর্ট, পূর্ব বর্ধমান; আজ সরস্বতী পূজা। সরস্বতী পুজো থেকেই সূচনা হয় বসন্ত ঋতু। এই দিনটির জন্যে বছরভর অপেক্ষা করে থাকেন সকলে। বিশেষত ছাত্র-ছাত্রীদের জন্যে সরস্বতী পুজো খুবই স্পেশাল। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। সকাল থেকেই উপোস থেকে সকলে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে।

বাগদেবীর আরাধনায় মত্ত গোটা রাজ্য ৷ ভোরবেলা থেকেই বাড়িতে, ক্লাবে, বিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়ে গিয়েছে পুজোর তোড়জোর ৷ আজ আবার খুদেদের হাতে খড়িরও দিন ৷ **নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল-লোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমোহস্তুতে।। জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে* মন্ত্রের মাধ্যমে পুষ্পাঞ্জলি, তারপর ফলপ্রসাদ ও ভোগ বিতড়ণ। ধূপের গন্ধে গোটা ঘরে পুজো পুজো ভাব ৷
সরস্বতী পুজো আবার ঝাড়ি মারার জন্য আদর্শ দিন ৷ আসলে যতোই সামনে পরীক্ষা থাকুক না কেন, এই বিশেষ দিনটায় যে পড়তে বসতে নেই ! তাই বন্ধু বা ‘বিশেষ বন্ধু’-র হাত ধরে একবার বেরিয়ে গেলেই হয় ৷ পড়াশোনা থেকে মুক্তির পাশাপাশি প্রেমের প্রস্তাব দেওয়া নেওয়া, শাড়ি-ধুতিতে আজ যেন পুরোপুরি ভাবে আটপৌড়ে বাঙালি। কারণ আজ যে সরস্বতী পুজো। আজকের দিনটা শুধুই তাদের। পুজো, প্রেম, আড্ডায় জমে যাবে দিনটা।

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার