প্যারিস সঁ জরমেঁর প্রতি মোহভঙ্গ হয়েছে, তাই আগামী মরসুমেই নতুন ক্লাবে যেতে চাইছেন লিয়োনেল মেসি। পিএসজি-তে গন্ডগোল ক্রমেই বাড়ছে। নেমার এবং কিলিয়ান এমবাপের সঙ্গে থাকলেও মেসি নিজে খুশি হতে পারছেন না। তাঁকে নিয়ে অখুশি এমবাপেও। তাই বিশ্বকাপ জয়ের পর থেকে মেসি নিজেও অন্য ক্লাবে যেতে মরিয়া। অনেক ক্লাবেরই আর্থিক ক্ষমতা নেই মেসিকে নেওয়ার। তবে বেশ কিছু ক্লাব মেসিকে নেওয়ার ক্ষমতা রাখে। তার মধ্যেই তিনটি ক্লাবের নাম উল্লেখযোগ্য
ইন্টার মিয়ামিঃ এই ক্লাবের মালিক ডেভিড বেকহ্যাম। কোচ পুরনো সতীর্থ ফিল নেভিল। বহু দিন ধরেই মেসিকে সই করাতে চাইছেন তিনি। আর্থিক সঙ্গতিও রয়েছে। তাঁকে আমেরিকার লিগের সবচেয়ে দামি ফুটবলার বানাতে চায় মিয়ামি। মেসি নিজেও মিয়ামির সমর্থক। মাঝেমাঝেই ছুটি কাটাতে সেই শহরে যান।
বার্সেলোনাঃ পুরনো ক্লাবেও ফিরতে পারেন মেসি। আগেও বার্সেলোনা-প্রেমের কথা বহু বার প্রকাশ্যে এসেছে। মেসি যে খুশি মনে বার্সেলোনা ছেড়ে যাননি এটাই প্রত্যেকেই জানেন। এখনকার কোচ তথা প্রাক্তন সতীর্থ জাভির ডাকে মেসি সাড়া দিতেই পারেন। তবে মেসিকে নেওয়ার মতো অর্থ বার্সার রয়েছে কি না, সেটাই দেখার।

ম্যাঞ্চেস্টার সিটিঃ অর্থের কোনও অভাব নেই। তারকাখচিত দলে মেসি নিজে যেতে কতটা আগ্রহ দেখাবেন তা অবশ্য অজানা। তবে কোচ পেপ গুয়ার্দিওলার জন্যে এই ক্লাবে যেতে পারেন। গুয়ার্দিওলা এবং মেসি জুটি অতীতে বার্সেলোনাকে অনেক সাফল্য এনে দিয়েছে। এখনও সুযোগ পেলেই গুয়ার্দিওলার মুখে মেসি-বন্দনা শোনা যায়।

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!

“দিল্লিতে ফের নির্ভয়ার স্মৃতি! চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ”

”দিল্লির স্কুলে ৩ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন, কাঠগড়ায় স্কুলেরই কর্মী!”

“চাপ বাড়তেই ‘উধাও’ পার্থ! বিপদের দিনে নেতাকে না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা”

ভরাডুবির পর কালীঘাটে মমতার জরুরি বৈঠক, গড়হাজির তৃণমূলের ১০ বিধায়ক

অশান্ত বীজপুরে ‘গায়েব’ পৌর প্রধান! ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা