

বাংলাহান্ট ডেস্কঃ রথযাত্রা উৎসবের আগে সাজো সাজো রব জগন্নাথধামে। শুরু হয়ে গিয়েছে নানা আচার। প্রস্তুতি তুঙ্গে পুরীর মন্দিরে। এমত অবস্থায় বড়সড় বিপত্তি। জগন্নাথ মন্দিরে ভোগের গরম ডাল গায়ে চলকে পড়ে গুরুতর জখম হলেন ২ জন। ঘটনাটি ঘটেছে শনিবার পুরীর মন্দির চত্বরের ভোগ মণ্ডপের কাছেই।
আরো পড়ুন- দলের নির্দেশকে আবার উপেক্ষা! নতুন সংসদে হাজির তৃণমূলের দুই সাংসদ শিশির-দিব্যেন্দু
জানা গিয়েছে, উনুন থেকে নামিয়ে আনা ডাল মাথায় করে নিয়ে যাচ্ছিলেন মন্দিরের দুই বোঝিয়া সেবাইত (এঁরা জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ বয়ে নিয়ে যাওয়ার কাজ করেন)। কিন্তু জল পড়ে পিচ্ছিল রাস্তায় আচমকাই পা পিছলে যায় একজনের। টাল সামলাতে না পেরে ডালের পাত্র নিয়ে পড়ে যান দ্বিতীয় জনও। তাঁদের উপরেই চলকে পড়ে যায় গরম ডাল। এই ঘটনায় ওই দুই সেবাইতের শরীরের অনেকটাই পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থাও করা হয়। পুরীর সদর হাসপাতালে এখনও তাঁরা চিকিৎসাধীন।

অভিযোগ, মন্দির চত্বরের ওই পথটি জল পড়ে প্রায় সব সময়েই পিচ্ছিল হয়ে থাকে। আর মন্দিরের নিয়ম অনুযায়ী ওই বিপজ্জনক পথ ধরেই মাথার উপর গরম ভোগের পাত্র নিয়ে যেতে হয় জগন্নাথ দেবের ভোগ এনে দেওয়ার দায়িত্বে থাকা বোঝিয়া সেবাইতদের। এর আগেও এই চত্বরে বহু বার দুর্ঘটনা ঘটেছে। তা-ও নিয়মে কোনও বদল আনেননি মন্দির কর্তৃপক্ষ। ব্যবস্থা করা হয়নি ওই পথটিকে নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে নিরাপদ রাখারও।
জানা গিয়েছে, ওই দুই সেবাইতের নাম প্রদীপকুমার সাহু এবং পাপী প্রধান। এক জন ওড়িশার ব্রহ্মগিরির বাসিন্দা। অন্য জন থাকেন তালাজঙে। মন্দিরের বোঝিয়া সেবাইতদের সংগঠন ‘বোঝাবাহক সঙ্ঘের’ সভাপতি রোহিত দাসও বলেছেন, ‘‘ভোগ মণ্ডপের ওই রাস্তাটি সারা দিনই জল পড়ে পিচ্ছিল হয়ে থাকে। তাই আমরা যখনই ওই রাস্তা ধরে যাই, অত্যন্ত সাবধানে যাই। বিশেষ করে মাথায় প্রসাদ থাকলে আরও বেশি সতর্ক হতে হয়। কিন্তু তার পরও অনেক সময় কিছু করার থাকে না। দুর্ঘটনা ঘটে। আগেও বহু বার ঘটেছে।’’

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা