

নিয়োগ দুর্নীতি মামালা থেকে সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সুপ্রিম কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে নিয়োগ দুর্নীতির সব মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর জন্য। তবে কোন বিচারপতির এজলাসে এই মামলা যাবে তা এখনও জানা যায়নি। বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় যে সব রায় দিয়েছেন, তার ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
এক বেসরকারি টিভি চ্যানেলে বিচারাধীন মামলা নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার এই নিয়ে কড়া অবস্থান নিয়েছিল দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি এস নরসিমার বেঞ্চ। কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে হলফানামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
আরো পড়ুন- বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী! মন্ত্রীর মন্তব্যে বিতর্ক
সোমবার, এক পর্যবেক্ষণে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘বিচারাধীন মামলায় সাক্ষাৎকার দেওয়া বিচারপতিদের কাজ নয়। যদি বিচারাধীন মামলা নিয়ে কোনও সাক্ষাৎকার দিয়ে থাকেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেক্ষেত্রে তিনি ওই মামলার শুনানি করার অধিকার হারিয়েছেন। সেই ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ওই মামলার শুনানির জন্য নতুন বিচারপতি নিয়োগ করতে হবে।‘
জানা যাচ্ছে, রেজিস্ট্রার জেনারেলের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করেই অভিজিত গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মামালা থেকে সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সাক্ষাৎকারের তর্জমার সত্যতা বিচার করে দেখেছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই নিয়ে অতিরিক্ত কোনও মন্তব্য করতে না চাইলেও তিনি বলেন, “ভারতীয় বিচারব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস, আস্থা রয়েছে। ভোটে লড়াই করতে না পেরে বিজেপি বিচারব্যবস্থার অল্প কয়েকজনকে কাজে লাগাচ্ছে। ২২টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছিল। সিবিআইকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশে আশাহত আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। কাল থেকে তাঁরা পথে নামবেন বলে জানিয়েছেন।

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা