

ঘুরতে নিয়ে গিয়ে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূ্র্ব বর্ধমানের ভাতারে। ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে নির্যাতিতাকে।
জানা গিয়েছে, ভাতারের পাটনা গ্রামে মামাবাড়িতে থাকে ১৭ বছরের কিশোরী। নবম শ্রেণির ছাত্রী সে। কিশোরীর মামা জানান, বৃহস্পতিবার সন্ধেয় তাঁর ভাগ্নি দোকানে গিয়েছিল। তারপর অনেক রাত হয়ে গেলেও বাড়ি ফেরেনি। এরপরই প্রকাশ্যে আসে গোটা বিষয়।
নির্যাতিতা জানিয়েছে, গোটা ঘটনার নেপথ্যে সাহিরুদ্দিন শেখ নামে এক যুবক। নির্যাতিতার দাদার বন্ধু সাহিরুদ্দিন। সেই সূত্রে কয়েকদিন ধরে কিশোরীর সঙ্গে ফোনে কথা হত ওই যুবকের।
বৃহস্পতিবার সন্ধেয় ফোন করে নাবালিকাকে ডাকে সাহিরুদ্দিন। পাটনা গ্রামের মোড়ের কাছে গিয়ে নির্যাতিতা দেখে টোটোয় বসে রয়েছে আরও এক যুবক। নির্যাতিতা জানায়, তাকে সাহিরুদ্দিন ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। এরপর তিনজনই টোটোয় বসে। অভিযোগ, পাটনা মোড় থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আমারুণ গ্রামের কাছে একটি নির্জন মাঠে নিয়ে যাওয়া হয় নির্যাতিতাকে। সেখানেই তাকে ধর্ষণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধর্ষণের পর মেয়েটিকে মাঠে ফেলে পালায় অভিযুক্তরা। অসুস্থ অবস্থায় হাঁটতে হাঁটতে কোনওরকমে ভাতার বাজারের কাছাকাছি পৌঁছয় নির্যাতিতা। স্থানীয় একজনকে জানায় গোটা বিষয়টি। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। ভাতার থানার পুলিশ নির্যাতিতার প্রথমে চিকিৎসার ব্যবস্থা করে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সাহিরুদ্দিনকে। তার দাবি, বন্ধু ফজলকে নিয়ে ভাতার বাজারে চাদর কিনতে গিয়েছিল সে। ফেরার সময় ফজল মদ্যপান করে। তারপর তার আবদার মতোই ওই কিশোরীকে ডেকে ধর্ষণের ছক কষে। পুলিশ ধৃতকে ৫ দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছে।

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা