মালদা, ৩ মার্চ: বিয়ের একদিন পরেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বামনগোলায়। মৃত ওই বধূর নাম কনিকা দাস (১৯)। তিনি অসমের বাসিন্দা।
আরো পড়ুন- দিল্লি পুরনিগমের উপনির্বাচনে আপের জয়জয়কার, ধরাশায়ী বিজেপির
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার বিয়ে হয় বামনগোলার সাপমারি গ্রামের বাসিন্দা বিপ্লব দাসের সঙ্গে। তবে বিয়ের পরদিনই শোয়ার ঘরে নববধূর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে স্থানীয় মোদিপুকুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনাকে রহস্য দানা বেঁধেছে। মৃতার শ্বশুর মধুসূদন দাস জানান,” মেয়ের পরিবার আমার বাড়িতে ছিল। এখান থেকেই বিয়ে হয়েছিল। তবে বিয়ের পরদিনই কেন ও গলায় দড়ি দিল কিছুই বুঝতে পারছি না।” মেয়ের বাবা চন্দন দাসও জানান, ঘটনার কারণ তিনি বুঝতে পারছেন না। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran