

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক জেলাওয়াড়ি সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সূত্রেই শুক্রবার ক্যামাক স্ট্রিটের অফিসে পুরুলিয়া, বাঁকুড়া জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন তিনি। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই বৈঠকে হাজির ছিলেন। এই বৈঠকে জেলার সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । জেলার সংগঠনের অবস্থা সম্পর্কে জেলা সভাপতি, চেয়ারম্যান, শাখা সংগঠনের প্রধান ও বিধায়কদের কাছ থেকে বিস্তারিত খোঁজ-খবর নেন অভিষেক। এরপর তিনি বার্তা দেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন হবে। বরদাস্ত করা হবে না কোনওরকম অশান্তি, গন্ডগোল, গা-জোয়ারি।
আরো পড়ুন- Anubrata-Madan: দল অনুব্রতকে যেতে বারণ করলে পিজি থেকে সহজেই ‘অসুস্থ’ লিখিয়ে নেওয়া যেত: মদন
অভিষেক বার্তা দেন, ব্যক্তিস্বার্থ নয়, দলের স্বার্থ সবার আগে। স্পষ্ট ভাষায় অভিষেক জানিয়েছেন, দলের জন্য যে সময় দেবেন, ভাল কাজ করবেন, দল তাঁকে দেখবে। বৈঠকে বলা হয়েছে স্বচ্ছ ভাবমূর্তির কর্মিদের সামনের সারিতে নিয়ে আসার জন্য, আরও বেশি করে দলের কাজে তাঁকে দায়িত্ব দিতে, এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও জানা গিয়েছে, বৈঠকে উল্লেখ করা হয়েছে, দলকে যিনি ভালোবাসেন, দলের সম্পর্কে ভাবনাচিন্তা করেন, দলের জন্য কাজ করতে আগ্রহী, তাঁকে আরও গুরুত্ব দেওয়া হোক। কিন্তু যে বা যাঁরা ব্যক্তিগত স্বার্থকে আগে গুরুত্ব দেন, তাঁদের সঙ্গে দূরত্ব বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। নিজের নয়, জনগণের জন্য যে কাজ করতে চায়, সে গুরুত্ব পাবে।

এদিনের বৈঠকে বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব বাদ দিয়ে মিলেমিশে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে দলের কাজ করতে হবে। নতুন-পুরনো সবাই একসঙ্গে থাকবে। কিন্তু প্রয়োজনবোধে কাউকে জায়গা ছেড়ে দিতে হবে। নতুন কেউ সেখানে আসবে।
এদিকে পুরুলিয়া জেলায় দলের সংগঠনের কাজে শীর্ষ নেতৃত্ব খুশি নয়। জেলায় ৯টি বিধানসভার মধ্যে ২০২১ সালে তৃণমূল জিতেছে মাত্র তিনটি আসনে। বার্তা দেওয়া হয়েছে এই জেলায় সংগঠনকে আরও মজবুত করার ।


ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা

দলের সব নথি চুরির উদ্দেশ্যেই তল্লাশি, ইডি অভিযানে তোপ মমতার