তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে লাখ লাখ টাকা চুরির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে (Panchayet Office) তালা ঝুলিয়ে দিলেন তৃণমূলের সদস্যরাই। সোমবার ঘটনাটি ঘটে ডোমজুড়ের কোলড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে। পরে পঞ্চায়েত প্রধান অফিসে ঢুকতে গেলে অন্যান্য পঞ্চায়েত সদস্যরা তাঁকে বাধা দেন। ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিস। শাসক দলের সদস্যরা পঞ্চায়েত প্রধানকে গ্রেফতারের দাবি করেন।
আরো পড়ুন- Partha Chatterjee: বৃষ্টি ভেজা সন্ধ্যা, ‘তেলে ভাজা চাই’, জেলে আবদার পার্থ চট্টোপাধ্যায়ের
ডোমজুড়ের কলোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট ১২ জন সদস্য। ১২ জনের মধ্যে ৯ জন তৃণমূল কংগ্রেস সদস্য, ২ জন বিজেপি এবং ১ জন নির্দল। বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, প্রধান নিলুফা মল্লিক পঞ্চায়েত চালানো নিয়ে তৃণমূল সদস্যদের সঙ্গে কোনও আলোচনা করেন না। তিনি বিজেপির দুজন এবং নির্দলের একজন সদস্যদের নিয়ে পঞ্চায়েত চালান। তাঁদের আরও অভিযোগ, আমফানের পরবর্তীকালে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন প্রধান। এছাড়াও কবরস্থানের মাটি ফেলা, রাস্তা তৈরি এবং ১০০ দিনের কাজ থেকেও লক্ষ লক্ষ টাকা চুরি করেছেন। এরই প্রতিবাদে আজ সকালে তৃণমূলের বেশ কয়েকজন সদস্য এবং তাঁদের অনুগামীরা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন।

তাঁদের আরো অভিযোগ, পঞ্চায়েত প্রধানের স্বামী প্রতিদিন পঞ্চায়েত অফিসে এসে বসে থাকেন। তিনি প্রতিটি পঞ্চায়েতের কাজে হস্তক্ষেপ করেন। সম্প্রতি পঞ্চায়েত অফিস থেকে ল্যাপটপ চুরি যায়। অভিযোগ, এই ল্যাপটপ চুরির পিছনেও পঞ্চায়েত প্রধানের হাত থাকতে পারে। আজ পঞ্চায়েত প্রধান যখন পঞ্চায়েত অফিসে ঢুকতে যান, সেই সময় নিজের দলের সদস্যরাই তাঁকে বাধা দেন। তাঁকে ঘিরে স্লোগান দিতে থাকেন।
পঞ্চায়েত অফিস বন্ধ থাকায় তাঁকে বাইরে অপেক্ষা করতে দেখা যায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। পঞ্চায়েত প্রধান নিলুফা মল্লিক তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সব মিথ্যে অভিযোগ করছেন ওই পঞ্চায়েত সদস্যরা। তাঁদের দাবিমতো কাজ না করায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন।।


সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার