বাংলাহান্ট ডেস্কঃ সোমবার তৃণমূলে যোগদান করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। কিন্তু দল বদলের পিছনে কোনও প্রাপ্তিযোগ রয়েছে বলে দাবি করেছিলেন অনেকেই। ২৪ ঘণ্টা কাটতে না কাটতে সত্যি হল সেই ভবিষ্যদ্বাণী। পুলিশি নিরাপত্তা পেলেন বাইরন বিশ্বাস।
আরো পড়ুন- মুসলিম-বিদ্বেষ আজকাল ফ্যাশনে পরিণত হয়ে গেছে: নাসিরুদ্দিন শাহ
কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য পুলিশের নিরাপত্তা পেলেন বিধায়ক বাইরন বিশ্বাস। সোমবার ঘাটালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলবদল করেন তিনি। আর শুক্রবার সকালেই তাঁর জন্য পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বাইরন নিজেই।

মঙ্গলবার সকাল থেকেই বাইরনের শমসেরগঞ্জের বাড়িতে পুলিশি নিরাপত্তার বহর চোখে পড়েছে। বিধায়কের বাড়ির নিরাপত্তার জন্য বরাদ্দ হয়েছেন ৮ জন সশস্ত্র কনস্টেবল, দু’জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। আর বাইরনের দেহরক্ষী হিসেবে দেওয়া হয়েছে তিন জন কনস্টেবল, এক জন সাব ইন্সপেক্টর এবং এক জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে।
সোমবার ঘাটালে দলবদলের পরেই রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার সঙ্গে ফোনে নিজের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কথা বলেন বাইরন। ওই পুলিশ কর্তার কাছে তিনি জানান, মুর্শিবাদাবাদের মাটিতে ফিরলেই তাঁর ওপর হামলা হতে পারে। তাই পুলিশি নিরাপত্তা দেওয়া হোক তাঁকে এবং তাঁর পরিবারকে। আর মঙ্গলবার সকাল থেকেই বাইরনের বাড়িতে এবং ব্যক্তিগত দেহরক্ষী মোতায়েন করা হয়।

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!

“দিল্লিতে ফের নির্ভয়ার স্মৃতি! চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ”

”দিল্লির স্কুলে ৩ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন, কাঠগড়ায় স্কুলেরই কর্মী!”

“চাপ বাড়তেই ‘উধাও’ পার্থ! বিপদের দিনে নেতাকে না পেয়ে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা”

ভরাডুবির পর কালীঘাটে মমতার জরুরি বৈঠক, গড়হাজির তৃণমূলের ১০ বিধায়ক

অশান্ত বীজপুরে ‘গায়েব’ পৌর প্রধান! ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা