চীনে ইতিহাস তৈরি করলেন জি জিনপিং। টানা তৃতীয়বার দেশের প্রেসিডেন্ট পদে ‘নির্বাচিত’ হলেন তিনি। যদিও এই নির্বাচনে প্রত্যাশা মতোই জি-র কোনও প্রতিপক্ষ ছিল না। অপ্রতিদ্বন্দ্বী হিসেবেই ফের পদে বহাল হলেন জি। আজ, প্রায় ৩০০০ সদস্যের ন্যাশনাল পিপল’স কংগ্রেস তাঁকে নির্বাচিত করে। প্রত্যেকেই জিংপিংয়ের পক্ষেই মত দিয়েছেন।
আরো পড়ুন- Agniveer: অগ্নিবীরের জন্য বড় ঘোষণা মোদি সরকারের! কি জেনে নিন একনজরে
প্রেসিডেন্ট পদের পাশাপাশি চীনের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মিলিটারি কমিশনের চেয়ারম্যান পদেও মনোনীত হয়েছেন তিনি। যদিও সমালোচকরা এই নির্বাচনকে এক প্রকার প্রহসনই বলছেন। এর আগে নিয়ম ছিল কোনও একজন ব্যক্তি টানা দু’বার চীনের প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন। ২০১৮ সালেই এই নিয়মের অবসান ঘটান জিংপিং। তখনই মনে করা হয়েছিল খুব সহযে গদি ছাড়তে নারাজ তিনি। গত বছরই টানা তৃতীয়বার চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদে বসেছিলেন জি। আর আজ প্রেসিডেন্ট পদেও ফের বসলেন তিনি। ধীরে ধীরে চীনের রাজনীতির সর্বস্তকে জিনপিংয়ের প্রভাব আরও বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জি নিজে থেকে অবসর না নিলে, আমৃত্যু চীনের প্রেসিডেন্ট পদেই থাকবেন।

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!