মালদাঃ- গর্ভবতী স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। প্রাণ বাঁচাতে নিজের বাবা-মায়ের কাছে আশ্রয় নিয়েছে স্ত্রী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে হরিশচন্দ্রপুর থানার তুলসীহাটা গ্ৰাম পঞ্চায়েতের সুলতাননগর গ্রামে।
বুধবার স্বামী,শশুর,শাশুড়ি সহ ৪ জনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা স্ত্রী লালবানু বিবি। অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে ৭ বছর আগে লালবানুর সাথে বিয়ে হয় একই গ্ৰামের বাসিন্দা মোহাম্মদ সাহেরের।মেয়ের মা মাজেদা বিবির অভিযোগ,বিয়ের পর থেকে শুরু হয় অত্যাচার ও মারধর। এরই মধ্যে মঙ্গলবার রাতে মেয়েকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। ৮ মাসের গর্ভবতী মেয়ে কোন রকমে পালিয়ে প্রাণে বাঁচে। একপ্রকার বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়।
হরিশচন্দ্রপুর থানার পুলিশ জানান,লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!