

বীরভূমঃ গরুপাচারকাণ্ডে অনুব্রতর পরিচারক ও মেয়ের গাড়ির চালককে তলব করল CBI, মঙ্গলবার অনুব্রতর বাড়ির পরিচারক বিজয় রজক ও অনুব্রতর মেয়ে সুকন্যার গাড়ির চালক তুফানকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। এর মধ্যে পরিচারক বিজয় রজক আবার লাভপুর কলেজের চতুর্থ শ্রেণির কর্মী।
জানা গিয়েছে, অনুব্রতর পরিচারক বিজয় রজক এবং সুকন্য়ার গাড়ির চালক তুফান মির্ধাকে মঙ্গলবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, এই দু’ জনের ব্যাঙ্ক একাউন্টে সন্দেহজনক লক্ষাধিক টাকার লেনদেন নজরে এসেছে। ওই টাকার সঙ্গে গরু পাচারের যোগ থাকতে পারে বলেই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

টাকার উৎস জানতেই তাই ওই দু’ জনকে তলব করা হয়েছে। আগে অনুব্রত মণ্ডলের পরিচারক হিসেবে কাজ করলেও বর্তমানে বীরভূমের একটি কলেজে অশিক্ষক কর্মী হিসেবে চাকরি করছেন বিজয় রজক।
আরো পড়ুন- বিতর্ক পিছনে ফেলে বক্সঅফিসে রেকর্ড ব্যবসা দেব-মিঠুন জুটির প্রজাপতি
ইতিমধ্য়েই বীরভূমের একটি ব্যাঙ্ক ১৭৭টি রহস্যময় আ্যাকাউন্টের খোঁজ পেয়েছে সিবিআই। ওই অ্যাকাউন্টগুলি যাঁদের নামে রয়েছে, তাঁদের অনেকেই অ্যাকাউন্টের বিষয়ে কিছু জানেন না বলে অভিযোগ। এই ঘটনায় ওই ব্য়াঙ্কের প্রাক্তন এবং বর্তমান ম্য়ানেজারকেও জেরা করা হয়েছে।
গরু পাচারের তদন্তে নেমে সিবিআই এবং ইডি প্রথম থেকেই দাবি করেছিল, নিজের পরিবারের সদস্য়, আত্মীয়, কর্মীদের অ্য়াকাউন্টেও গরু পাচারের টাকা সরিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এই সূত্রেই অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল সম্পত্তি খোঁজ মিলেছিল। অনুব্রত কন্য়া সুকন্য়ার বিপুল সম্পত্তির উৎসও রয়েছে সিবিআই এভং ইডি-র নজরে। এবার অনুব্রত মণ্ডলের উপরে চাপ বাড়িয়ে তাঁর দুই পরিচারককেই তলব করল সিবিআই।

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা

দলের সব নথি চুরির উদ্দেশ্যেই তল্লাশি, ইডি অভিযানে তোপ মমতার