

বাংলা হান্ট ডেক্সঃ আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের দেখা মিলল সেই ব্ল্যাক প্যান্থারের। ২০২০ সালের জানুয়ারী মাসের পর আবারও ক্যামেরাবন্দি বিলুপ্তপ্রায় ব্ল্যাক প্যান্থার।
আরো পড়ুন- বাজারে এল Royal Enfield-এর সবথেকে সস্তার বাইক, জেনে নিন দাম
বন দফতর সূত্রে খবর, জঙ্গলের কোর এরিয়ায় একটি পূর্ণবয়স্ক পুরুষ ব্ল্যাক প্যান্থারের তিনটি ছবি বন্দি হয়েছে ট্র্যাপ ক্যামেরায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পশ্চিম) পরভীন কাসওয়ান জানিয়েছেন, ‘ব্ল্যাক প্যান্থার পাওয়া বক্সার জঙ্গলে জীব বৈচিত্র্য প্রমাণ করল। আমরা মাঝেমধ্যে ব্ল্যাক প্যান্থার দেখতে পাই। এ নিয়ে তৃতীয়বার দেখা গেল।’

আদতে এই ব্ল্যাক প্যান্থাররা লেপার্ড। জিনগত কারনে কিছু কিছু লেপার্ড কালো হয়। বৈজ্ঞানিক ভাবে এদের ‘ম্যালিনেস্টিক’ লেপার্ড বলা হয়। ওই কালো বর্ণের সঙ্গে মানব দেহে শ্বেতী রোগের মিল রয়েছে বলে জানাচ্ছেন বন্যপ্রাণি বিশেষজ্ঞরা। তবে অদ্ভুত দর্শন হওয়ার কারনে দিনের আলোতে এদের দেখা প্রায় পাওয়াই যায় না। রাত নামতেই শিকারের খোঁজে বের হয় ব্ল্যাক প্যান্থাররা। তবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোন্ নির্দিষ্ট জায়গায় ওই কালো চিতাবাঘের দেখা মিলেছে, তা নিরাপত্তার স্বার্থেই জানাতে চায়নি বনদপ্তর। শনিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই বিরল দর্শন বন্যপ্রাণির ছবি প্রকাশ করেছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা প্রবীণ কাসোয়ান।

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স

চিন-আমেরিকা ছাড়া সবাই পিছনে! ২০৪৭-এ ২৬ লক্ষ কোটি ডলারের অর্থনীতির চূড়ায় ভারত

Bangladesh–Pakistan Defence Ties Deepen: Air Force Chief Meets Field Marshal Asim Munir in Rawalpindi

‘এটা ভেনেজুয়েলা নয়, এটা পশ্চিমবঙ্গ’: I-PAC-এ ইডি হানায় কড়া বার্তা মমতার

‘দেশকে লুট করে কোটি কোটি টাকা কামিয়েছে’, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর

‘আঘাত করলে প্রত্যাঘাত’, প্রতীকের বাড়িতে ইডি হানার প্রতিবাদে পথে নামছেন মমতা

দলের সব নথি চুরির উদ্দেশ্যেই তল্লাশি, ইডি অভিযানে তোপ মমতার