

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুরঃ সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আংশিক লকডাউন চলছে তার সাথে পাল্লা দিয়ে জেলার ব্যস্ততম শহর তথা ব্যবসার প্রতিষ্ঠিত জায়গা গঙ্গারামপুরেও সচেতনতার সাথে আংশিক লকডাউন চলছে। এই লকডাউন সফল করতে জেলা প্রশাসনের কড়া হাতে ময়দানে নামলেও কিছু অসচেতন মানুষদের কারনে করোনা সংক্রমণের আশঙ্কা করছেন জেলাবাসীরা। তবে ইতিমধ্যে প্রশাসন ও পৌরসভার তরফে মাইক যোগে সারা জেলার পাশাপাশি গঙ্গারামপুরেও সচেতনতার প্রচার চলছে। জেলার মহকুমা শহর গঙ্গারামপুরে বিভিন্ন জায়গায় নানান ব্যবসায়ীরা এই পরিস্থিতিতে স্যানিটাইজার ও মাস্ক বিক্রি করে আত্মনির্ভর হচ্ছেন। গঙ্গারামপুর শহরের চৌমাথা মোড়ে মোবাইল ব্যবসায়ী অমিত বসাক মোবাইল বিক্রির পাশাপাশি এই করোনা পরিস্থিতিতে আংশিক লকডাউনে মাস্ক ও স্যানিটাইজার বিক্রি করছেন। তিনি জানান, এই করোনা পরিস্থিতি ও আংশিক লকডাউনের ফলে ব্যবসায় মন্দা থাকলেও মাস্ক ও স্যানিটাইজার বিক্রি করে যেমন আত্মনির্ভর হচ্ছি সাথে বিক্রিও বেড়েছে ব্যাপক, তবে কবে এই পরিস্থিতি থেকে আমরা সকলে মুক্ত হব জানিনা কিন্ত সকলকেই এই সময়ে সাবধানে ও সচেতন থাকা দরকার। তবে দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি গঙ্গারামপুরেও নানান ব্যবসায়ীরা মাস্ক ও স্যানিটাইজার বিক্রি করে আত্মনির্ভর হচ্ছেন তা বলাই বাহুল্য।
দেখুন ভিডিও-

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স