পিরিয়ডের ব্যথা কমাতে ৯টি ঘরোয়া টোটকা জেনে নিন - Bangla Hunt

পিরিয়ডের ব্যথা কমাতে ৯টি ঘরোয়া টোটকা জেনে নিন

By Bangla Hunt Desk - May 23, 2021

পিরিয়ডের সময় এলেই সবচেয়ে বেশি ভয় থাকে ব্যাথা নিয়ে। অনেকেই ভোগেন ডিসমেনোরিয়ায়। তলপেটে প্রচণ্ড ব্যথা ছড়িয়ে পড়ে কোমর, ঊরু ও পা পর্যন্ত। এমনকি স্তনেও ব্যাথা হয় অনেকের। রক্তক্ষরণের চেয়ে এই ব্যাথা কাবু দেয় মহিলাদের। ১২-৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয় সেই ব্যথা। অনেকেই সাংঘাতিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চিকিৎসকের পরামর্শ না নিয়েই পেইন কিলার খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন। চিকিৎসকেরা ব্যথা নিরাময়ে ওষুধ না খেয়ে লাইফ স্টাইল পরিবর্তনের ওপর জোর দিতে বলেন। কিছু খাবার রয়েছে, যে গুলি নিয়মিত খেলে পিরিয়ডের ব্যথা কম হয়।

জিরে- অনিয়মিত মাসিকের জন্য জিরে ভীষণ উপকারি। গরম জলে জিরে ভিজিয়ে রেখে সকালে খালি পেট পান করুন। মাসিকের সময় মানসিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখে এই মশলা।

পেঁপে- পিরিয়ডের ব্যথা কমানোর জন্য পেঁপে খাওয়া বেশ কার্যকর। পিরিয়ডের সময় নিয়মিত কাঁচা পেঁপে খেতে পারেন। কাঁচা পেঁপে পিরিয়ডের ব্যথা কমিয়ে দেয়।

আদা- মাসিক শুরু হওয়ার আগে মেয়েদের যে শারীরিক সমস্যার মধ্যে পড়তে হয়, তার থেকে মুক্তি দেয় আদা। মাসিক শুরুর আগে টানা ৭ দিন আদার জল পান করলে ভাল ফল পাওয়া যাবে। আবার মাসিক চলাকালীন অতিরিক্ত রক্তক্ষরণ থেকে মুক্তি দিতে পারে এই আদা।

দারুচিনি- যারা পিরিয়ডের ব্যথায় ভুগছেন, তাদের জন্য ভীষণ উপকারী একটি প্রাকৃতিক ওষুধ হল দারুচিনি। অনিয়মিত মাসিকের সমস্যা থেকে মুক্তি দেয় এই দারুচিনি।

আনারস- আনারসের মধ্যে ব্রোমেলিন নামক এক উপাদান থাকে যা ইউটেরাসের লাইনিং ঠিক করে এবং সঠিক সময়ে মাসিক হতে সাহায্য করে। এটি অ্যান্টি ইনফ্লেমেটরি এবং ব্যথা কমানোর গুণ রয়েছে।

অ্যাপেল সিডার ভিনিগার- যাদের পিসিওএস -এর সমস্যা রয়েছে,তাদের জন্য অ্যাপেল সিডার ভিনিগার পান করা ভীষণ উপকারি। এটি খেলে নিয়মিত মাসিক হতে সাহায্য করে। এবং তলপেটের ব্যথায় মুক্তি মেলে।

অ্যালোভেরা রস- অ্যালোভেরা রসের সাথে মধু মিশিয়ে একটি জুস তৈরি করে ফেলুন। পিরিয়ডের ব্যথার সময় এটি পান করুন। দিনে কয়েকবার এটি পান করুন। ব্যথা অনেকখানি কমিয়ে দেবে এই পানীয়।

প্রচুর জল এবং পানীয় খান- দেহের যাতে শুকিয়ে না যায়, তার জন্য প্রচুর পরিমাণ জল পান করুন।

এছাড়া এই সময় ভিটামিন এবং মিনারেল-জাতীয় খাবার খাওয়া জরুরি। প্রতিদিনের খাবারের তালিকায় মিনারেল এবং ভিটামিন সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর