বাংলা হান্ট ডেক্সঃ শুক্রবার দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ইদ। কোভিড আবহের মধ্যে জাঁকজমকহীন ভাবেই দেশজুড়ে পালন করা হচ্ছে ইদ। মসজিদে অনেক লোক জড়ো হয়ে ইদের নমাজ পড়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারি বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ইদের নমাজ পড়েন ইসলাম ধর্মাবলম্বীরা। শুক্রবার ধূপগুড়ি জামা মসজিদে বিধিনিষেধ মেনে ইদের নমাজ পড়া হয়। ভিড় এড়াতে দু’টি ভাগে ইদের নমাজ পড়ার ব্যবস্থা করা হয়। অনেকে বাড়িতেই নমাজ পড়েন।
আরো পড়ুন- আপনি কি করোনা পজিটিভ? হলে সবার প্রথম কি করনীয় জেনে নিন
এদিন টুইট করে দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লেখেন, ‘‘ইদ-উল-ফিতরের শুভক্ষণে শুভেচ্ছা। সকলের সুস্বাস্থ্য ও ভাল থাকার জন্য প্রার্থনা করছি। সকলের সম্মিলিত শক্তিতে বিশ্ব অতিমারি পরিস্থিতি কাটিয়ে উঠবে ও মানবতার কল্যাণে ফের কাজ করবে।’’
ইদের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধীও। টুইটারে তিনি লেখেন, ‘এই কঠিন সময়ে এক অপরকে ভাতৃত্ববোধের সহায়তা করা প্রত্যেক ধর্মের শিক্ষা। এটিই আমাদের দেশের ঐতিহ্য। সবাইকে ইদ মুবারক’। ইদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এদিকে দেশের বিভিন্ন জায়গায় করোনা পরিস্থিতির জেরে ইদের উৎসবে কিছুটা হলেও ভাটা পড়েছে। নিরাপদে ইদের উৎসব পালনের জন্য আহ্বান করা হয়েছে বিভিন্ন মহল থেকে। বিভিন্ন সামাজিক মাধ্যমে একে অপরকে ইদের শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু