ছুটির দিনে অন্যরকম কিছু খেতে মন চায়। আর যেহেতু ছুটির দিন, হাতেও থাকে বানানোর মতো খানিকটা সময়। কথায় আছে মাছে-ভাতে বাঙালি। কিন্তু কিছু বাঙালি আবার ডাল-ভাতের যথেষ্ট ভক্ত। আর এই যুগলবন্দিতে যদি সামিল হয় পোস্ত দিয়ে তৈরি কোনও পদ, তাহলে তো আর কথাই নেই।
আলু পোস্ত অনেকেরই প্রিয়, তবে ডালের পাতে একদিন ট্রাই করুন পোস্তর বড়া। পোস্তর বড়া খেতে যেমন সুস্বাদু তেমনই বানানোও খুব সহজ। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন পোস্তর বড়া। দেখে নিন রেসিপি।
উপকরণঃ
পোস্ত দানা – ১, কাপকুচোনো পেঁয়াজ – ১টি, কাঁচা লঙ্কা কুচি – ৩টি,স্বাদমতো নুন, সর্ষের তেল – ভাজার জন্য, চালের গুঁড়ো অথবা ময়দা – ২ চা-চামচ।
প্রণালীঃ
সবার প্রথমে একটি পাত্রে পোস্তর দানাটা দিয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে ১০ মিনিট মতো রেখে দিন, যাতে পোস্তটা ভালোভাবে বাটা যায়। এবার একটা মিক্সারে পোস্তটা বেটে নিন। বাটার সময় যদি জলের প্রয়োজন হয়, তাহলে আপনারা অল্প অল্প করে জল মিশিয়ে নিতে পারেন। তবে চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল দিয়ে পোস্তটা বাটতে।
এখন বেটে রাখা পোস্ত বাটার মধ্যে একে একে কুচনো পেঁয়াজ, লঙ্কাকুচি, স্বাদমতো নুন এবং চালের গুঁড়োটা দিয়ে দিন। প্রসঙ্গত, চালের গুঁড়ো বড়াগুলিকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাবে পাশাপাশি পোস্তর বড়াগুলিকে মুচমুচে বানাতে সাহায্য করবে। তবে খেয়াল রাখবেন চালের গুঁড়ো বেশি হয়ে গেলে কিন্তু পোস্তর বড়ার আসল স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই চালের গুঁড়োটা পরিমাণ মতোই দিন। এবার সব উপকরণগুলি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে নিয়ে তারমধ্যে পোস্তর বড়াগুলি দিয়ে দিন। একটু চ্যাপ্টা করে বড়াগুলি বানাবেন, যাতে সমস্ত দিকটা ভালো করে ভাজা হয়। এবার বড়াগুলিকে দুপিঠ থেকে ভেজে নিন। হালকা সোনালি রঙ হলে তুলে নিন। তৈরি আপনার পোস্তর বড়া। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু