লকডাউনে ঘরে বসে আছেন? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন তন্দুরি - Bangla Hunt

লকডাউনে ঘরে বসে আছেন? তাহলে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন তন্দুরি

By Bangla Hunt Desk - August 08, 2020

লকডাউনে ঘরে বসে আছেন? ভাবছেন কি করবেন? তাহলে খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলুন চিকেন তন্দুরি।

কি করে তৈরি করবেন? জেনে নিন

উপকরণঃ- ১ টা চিকেন,১০০ গ্রাম টকদই, ১ টা কাগজি লেবু, ১ টেবিল চামচ ভিনিগার, ৫০ গ্রাম কাজু বাটা, ১ চিমটে হলুদ গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, ৫ টেবিল চামচ রিফাইন অয়েল, ২ টেবিল চামচ কাশ্মীরী মির্চ, ২ টেবিল চামচ জিরা গুঁড়ো, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো২ টেবিল চামচ চিকেন তন্দুরি পাউডার, ১ টেবিল চামচ কাসুরি মেথি, ১/২ চা চামচ তান্দুরি রং।

প্রথমে একটা চিকেন কে পাঁচটা টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে। এবার একটা পাত্রতে টকদই, ভিনিগার, কাগজি লেবুর রস, কাজু পেস্ট এবং হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরই চিকেনের টুকরোগুলোকে এই দই এর মিশ্রণে ভালো করে মাখিয়ে তিন থেকে চার ঘণ্টা রেখে দিতে হবে।

৩-৪ ঘন্টা পরে আরেকটি পাত্রে তেল, নুন, কাশ্মীরী মির্চ, তান্দুরি পাউডার, জিরেগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাসুরি মেথি এবং তন্দুরি রং দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর দইয়ের মিশ্রণ থেকে চিকেন গুলোকে উঠিয়ে এই মিশ্রণের সঙ্গে চিকেন কে ভালো করে মিশিয়ে দিতে হবে এবং এক ঘন্টা ছেড়ে দিতে হবে।

তান্দুরি চিকেন বানানোর জন্য আপনি গ্যাস তন্দুরও ব্যবহার করতে পারেন। প্রথমে গ্যাস তান্দুরির জালিতে একটু তেল লাগিয়ে নিন। চিকেনের টুকরো গুলো জালের উপর সাজিয়ে রাখুন। তারপর ঢাকনা লাগিয়ে ১৫ মিনিট ছেড়ে দিন মিডিয়াম আঁচে। ১৫ মিনিট পর চিকেনের পিস গুলোকে উল্টো করে দিতে হবে। এইভাবে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট পর্যন্ত চিকেনকে তন্দুরে রান্না করতে হবে। চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা চাটনি এবং পেঁয়াজের সঙ্গে পরিবেশন করুন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর