করোনা নিয়ে নানা পরামর্শ আপনারা শুনছেন, সাবধান হচ্ছেন কিন্তু আদেও সাবধান হচ্ছেন কি? করোনাকে প্রতিহত করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কি খাবেন আসুন দেখে নিই।
বাইরে থেকে এসে হাত ধুচ্ছেন, মাঝে মধ্যে হাতে লাগিয়ে নিয়েছেন স্যানিটাইজার। মাক্স পড়ছেন কিন্তু এরপরও সত্যিই আপনি সেভ কি! ভেতর থেকে সুস্থ থাকতে হবে তো। তাই নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে আরো স্ট্রং করতে হবে। এটা মোটেই একদিনের ব্যাপার হতে পারে না। এখন থেকে চেষ্টা করলেই ভাইরাসের সঙ্গে লড়াই করার ক্ষমতা কিছুটা হলেও হতে পারে। তার জন্য পুষ্টিবিদ এবং চিকিৎসকেরা বেশ কিছু পরামর্শ দিচ্ছেন। তাদের মতে ডায়েটে সামান্য কিছু পরিবর্তন আনলে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়তে পারে। ভাইরাস অ্যাটাক করলো সেভ থাকতে পারেন।
এই সময় অর্ধসিদ্ধ খাবার, যেমন হাফ বয়েল ডিম, পোচ, তন্দুর জাতীয় খাবার খাওয়া মোটেই উচিত নয়। খেতে হবে ফুল বয়েল এবং পুরোপুরি রান্না করা খাবার। অনেকক্ষণ কাটা ফল একেবারেই চলবে না। ফল খাওয়ার আগে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিতে হবে। স্যালাড এড়িয়ে যাওয়াই সবচেয়ে ভালো। গলা ভিজিয়ে রাখতে জল খান কিছু সময় অন্তর, কারণ ইসোফেগাস শুকনো হলে তাতেও সংক্রমণ হতে পারে। শেষ পর্যন্ত আপনি সুস্থ থাকলে আপনার চার-পাঁচটাও সুস্থ থাকবে। আতঙ্ক এড়ান, সতর্ক হোন।
এবার আসুন জেনে নিই শরীরের রোগ প্রতিরোধ করতে, শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াতে কী কী খাবেন।
ভিটামিন A সমৃদ্ধ খাবার যেমন শাক, বিভিন্ন ধরনের সবজি, মাছ ইত্যাদি বেশি করে খেতে হবে।
ভিটামিন C সমৃদ্ধ খাবার যেমন আমলকি, লেবু, পেয়ারা ইত্যাদি জাতীয় খাবার বেশি করে খেতে হবে।
ভিটামিন E জাতীয় খাবার যেমন বাদাম, ছোলা, গুড়, সামুদ্রিক মাছ এই জাতীয় খাবার বেশি করে খেতে হবে।
এই সময় খেতে হবে বিভিন্ন খনিজ পদার্থ, জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ খাবার, সামুদ্রিক মাছ ও চিকেন ব্রেস্ট ইত্যাদি।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু