সুখী দাম্পত্যের অন্যতম চাবিকাঠি সুখী যৌনজীবন। অধিকাংশ পুরুষরা মিলনের সময়ে করে বসেন এমন কিছু ভুল, যাতে ভাটা পড়ে যৌনতার আনন্দে। জেনে নিন সুখী যৌনজীবন পেতে হলে কোন ভুলগুলি এড়িয়ে চলাই শ্রেয়।
আরো পড়ুন- বিজেপি অফিসের নিরাপত্তারক্ষী হিসেবে অগ্রাধিকার অগ্নিবীরদের! বিতর্কিত মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়
১) যৌনতা মানে শুধুই যৌন মিলন নয়। ব্যক্তিগত কথোপকথন, স্নেহ-চুম্বন সবই ঘনিষ্ঠতা বাড়াতে সাহায্য করে। গবেষকরা বলছেন, কয়েক সেকেন্ডের আলিঙ্গনও অক্সিটোসিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে, এই হরমোনের প্রভাবেই বাড়ে যৌন উত্তোজনা। সঙ্গমের আগে স্নেহ-স্পর্শগুলি বেশ উপভোগ করেন মহিলারা। তাই মহিলাদের চাহিদার কথাও মাথায় রাখতে হবে। উত্তেজনার বশে তাড়াহুড়ো করে ফেলা যৌন মিলনের আনন্দে অনেকটাই নেতিবাচক প্রভাব ফেলে।
২) যৌনাঙ্গের পরিচ্ছন্নতা বজায় রাখা ভীষণ জরুরি। তবে এটি একটি নিয়মিত অভ্যাস। কেবল যৌন মিলনের আগে ও পরে যৌনাঙ্গ সাফ করলেই এই পরিচ্ছন্নতা প্রকাশ পায় না। শুধু যৌন মিলনই নয়, যৌন স্বাস্থ্য ভাল রাখতেও নিয়মিত যৌনাঙ্গ সাফ করা অত্যন্ত প্রয়োজনীয়। এতে দূরে থাকে যৌন রোগ। অপরিষ্কার যৌনাঙ্গের কারণে সঙ্গী মিলনের আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।
৩) অধিকাংশ ক্ষেত্রেই যৌনতার একটি পূর্ববর্তী ধারণা মাথায় গেঁথে নেন পুরুষরা। মিলনের সময়ে এক বার যে কাজগুলি সঙ্গী আনন্দ দিয়েছিল, পরের বার সেই পন্থা কাজে না-ও আসতে পারে। যৌনতার সময়ে কথা বলুন সঙ্গীর অনুভূতি সম্পর্কে। জানতে চান তিনি আদতেও উপভোগ করছেন কি না গোটা বিষয়টি। সঙ্গী বেশি উত্তেজিতবোধ করলে আপনার যৌনসুখ আরও কয়েক গুণ বেড়ে যাবে।
৪) পুরুষরা অধিকাংশ ক্ষেত্রেই নারীর যৌনতাবোধ ও যৌন চাহিদার সন্তুষ্টি নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন বোধ করেন না। অথচ যৌনতার চরম সুখ উপভোগ করার জন্য পুরুষ ও নারীর মেহন সমান গুরুত্বপূর্ণ। কাজেই যৌন জীবনকে সুখী করতে শুধু নিজের সন্তোষের কথা ভাবলেই চলবে না!
৫) বিশেযজ্ঞদের মতে, অনেক পুরুষ চরম পরিণতিতে পৌঁছানোর তাড়ায় সঙ্গীর বহু ইচ্ছা উপেক্ষা করে বসেন। ফলে সঙ্গী হয়তো সাধারণ আদর, আহ্লাদ চান, তা উপেক্ষা করে বসেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”