যৌনতা কেবল শরীরী সম্পর্ক নয়—এ এক গভীর অনুভূতি, দু’জন মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্ত। পারস্পরিক বোঝাপড়া, স্বাচ্ছন্দ্য আর আবেগ মিলেমিশে এই সম্পর্ককে পূর্ণতা দেয়। কিন্তু অজান্তেই কিছু ভুল অভ্যাস সেই মুহূর্তের ছন্দ নষ্ট করতে পারে। সমীক্ষা ও বিশেষজ্ঞদের মতে, শারীরিক মিলনকে আরও তৃপ্তিদায়ক করে তুলতে কিছু কাজ আগেভাগেই এড়িয়ে চলাই শ্রেয়। না হলে হিতে বিপরীত হতে পারে।
অনেকেই ভাবেন, মদ্যপান করলে আবেগ আরও উজ্জীবিত হয়। কিন্তু বাস্তবটা ঠিক উল্টো। যৌনতার আগে অতিরিক্ত মদ্যপান করলে স্নায়ুতন্ত্র শিথিল হয়ে পড়ে। ফলে শরীর ও মনের অনুভূতি ঠিকমতো কাজ করে না। নেশাগ্রস্ত অবস্থায় যৌনতার প্রকৃত আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়—বলছেন বিশেষজ্ঞরা।
শারীরিক মিলনের ঠিক আগে পেট ভরে খাওয়াও এক বড় ভুল। ভারী খাবার হজম করতে শরীরের অতিরিক্ত শক্তি ব্যয় হয়, যার প্রভাব পড়ে যৌন উদ্দীপনায়। বদলে হালকা খাবার—যেমন স্যুপ বা সামান্য ডার্ক চকোলেট খেতে পারেন। চকোলেটে থাকা উপাদান সেরোটোনিন হরমোনের ক্ষরণ বাড়ায়, যা মেজাজ ও উত্তেজনা দু’টোই বাড়াতে সাহায্য করে।
পরিচ্ছন্নতা এখানে অত্যন্ত জরুরি। শারীরিক ঘনিষ্ঠতার আগে স্নান না করলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)-এর মতো সমস্যার আশঙ্কা থাকে। তাই মিলনের আগে নিজেকে পরিষ্কার ও সতেজ রাখা শুধু সৌন্দর্যের নয়, স্বাস্থ্যেরও প্রয়োজন।
ছোট ছোট অভ্যাসেই নির্ভর করে বড় সুখ।
শরীর ও মনের যত্ন নিলে তবেই সম্পর্ক হয়ে ওঠে আরও গভীর ও আনন্দময়—মত বিশেষজ্ঞদের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”