নিজস্ব প্রতিবেদনঃ মশার কামড়ে অতীষ্ট সবাই! জানালা দরজা বন্ধ করে রাখলেও কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে মশা বাবাজি তো ঘরে ঢুকবেই! আর সুযোগ পেলেই রক্ত খাওয়া শুরু। মশার কামড় বেশ যন্ত্রণাদায়ক। স্থানটিতে চুলকানি হওয়ায় লাল হয়ে ফুলে যায়। মশার কামড়কে হেলাফেলায় ছেড়ে দেয়া ঠিক নয়।
পরিসংখ্যানে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ও ডেঙ্গুর মতো মারাত্মক সব রোগের কারণ ছিল মশা। তাই মশার কামড় থেকে বাঁচতে সবাই ভরসা রাখে ক্রিম, স্প্রে, কয়েলসহ বিভিন্ন বাজার চলতি সামগ্রীতে। তবে এগুলো স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়ায়। চাইলে অবশ্য ঘরোয়া উপায়ে মশার কামড় থেকে নিজেকে বাঁচানো সম্ভব। জেনে নিন কীভাবে?

জৈব গত প্রক্রিয়া দিয়ে অনেকে মশা তাড়ানোর এই উপায়টি জানেন না । এই উপায়টি তৈরি করতে আপনাকে বাজারে ২ টাকা খরচা করতে হবে । তাহলেই তৈরি হয়ে যাবে এবং এটি চলবে প্রায় এক মাসের মত । আসুন দেখে নিই কিভাবে তৈরি করব এই উপাদানটি । এবং আগে থেকেই বলে রাখি এর সাইড ইফেক্ট নেই অর্থাৎ শরীরের কোন ক্ষতি করে না । তাই আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
প্রথমে আপনাকে বাজার থেকে কিছুটা পরিমাণ কর্পূর কিনে আনতে হবে । এবং সেটিকে একটি হামাল দিস্তা দিয়ে বা কোনো বড় পাত্রে ভালো রকম করে গুড়ো করে নিতে হবে । সেই গুঁড়ো করা কর্পূর অন্য একটি পাত্রে তুলে রাখুন । এরপর ইলেকট্রিক কয়েল যে কৌটো থাকে সেই কৌটো কে ফাঁকা করে নিন এবং তার মধ্যে দিয়ে দিন কিছু পরিমাণ তারপিন তেল । তারপিন তেল আপনি যেকোনো কাঠের দোকানে বা রং করার দোকানে পেয়ে যাবেন। এরপর তার মধ্যে যোগ করে দিন আগে থেকে গুঁড়ো করে রাখা কর্পূর ।
ভালো রকম ভাবে মিশিয়ে নিন তারপরে যেরকম ভাবে অলআউট আপনি বাড়িতে প্র-য়োগ করেন বা ইলেকট্রিক কয়েল প্রয়োগ করেন ঠিক সে রকম ভাবে এটি প্রয়োগ করুন । দেখবেন খুব সহজে মশা বাড়ি থেকে বাইরে চলে গেছে । তার পাশাপাশি এটি আপনার শরীরে কোনো ক্ষ-তি ক-রছে না। দ্বিতীয় যে পদ্ধতির কথা বলতে চলেছি সেটি আরও অত্যন্ত সহজ । প্রথমে আপনি দুটি অংশে পাতি কে-টে নি-ন এবং তার মধ্যে যোগ করে দিন লবঙ্গ । অর্থাৎ পাতি লেবুর মধ্যে লম্বালম্বিভাবে গেঁথে দিন লবঙ্গ । যার ফলে একটি গ্যাস উৎপন্ন হবে । এবং এই গ্যাসের দ্বারা মশা সহজে ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে ।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু