শনি একজন মানুষের কর্ম ফলের বিচার করে তাকে যথাযথ ফল দান করে। তাই শনি গ্রহকে ন্যায় বিচারের গ্রহ হিসেবে ধরা হয়। এই শনি চক্র অনেক সময় একটু খারাপ যায়। শনি তার রাশিচক্র পূরণ করতে ৩০ বছর সময় নেয়। এখন শনি মকর রাশির ঘরে অবস্থিত। তাই এই সময় মকর রাশির জাতক জাতিকাদের কিছু সমস্যার মুখে পড়তে হয়। শনি ১৪২ দিন মকর রাশির ঘরে থাকবে। এরপর ২৯ সেপ্টেম্বর সে তার অবস্থান পরিবর্তন করবে। শনি তার গতিপথ অনুসারে প্রতি আড়াই বছর অন্তর অন্তর একটি রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তরিত করে। তাই এই সময় যখন যে রাশির উপর শনির দৃষ্টি থাকে সেই রাশির মানুষজনের জীবনে অর্থ উপার্জনের বিষয়ে সংকট তৈরি হয়।
তাই বর্তমানে শনি যে অবস্থানে রয়েছে তাতে ৫ টি রাশির উপর শনির কুপ্রভাব দেখা দিতে পারে। তার মধ্যে তিনটি রাশির ওপর প্রভাব খুব বেশি থাকবে। এই তিন রাশি হল মকর, ধেনু ও কুন্ভ। এছাড়া মিঠুন ও তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনেও শনির নজর থাকবে। এই প্রভাব বেশি হওয়ার কারণে জাতক-জাতিকাদের জীবনে নানারকম সমস্যা তৈরি হবে। যেমন ব্যবসা-বাণিজ্য ও চাকরির ক্ষেত্রে আর্থিক উন্নতির পথে বাধা আসতে পারে। শুধু পেশাই নয়, আপনি শারীরিক অসুস্থতারও সম্মুখীন হতে পারেন। যেমন কোনো গুরুতর রোগ হতে পারে। শরীরের কোন অংশে হঠাৎ সমস্যা দেখা দিয়ে জাতকের জীবনহানিও হতে পারে।
শনির প্রতিকারের উপায় জানুন
যাদের জীবনে শনির কুপ্রভাব দেখা দিচ্ছে বা দেওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের উচিত সময় মতো তার প্রতিকার করা। না হলে সমস্যা আরও বাড়তে পারে। শনির প্রতিকার হিসেবে শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবের পুজো ও শিবলিঙ্গে জল ঢালতে পারেন। এছাড়া মঙ্গলবার সংকোটমোচন হনুমানের পূজা করতে পারেন। হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাহলে তিনি আপনাকে শনির সব রকম কুপ্রভাব থেকে রক্ষা করবেন। পাশাপাশি প্রতি শনিবার শনি দেবের পুজা করে তাঁকে তুষ্ঠ করতে হবে। মনে রাখবেন শনি দেবতা সর্বদাই আপনাকে আপনার কর্মফল অনুযায়ী ফলদান করেন। তাই আপনি যত ভালো কাজ করবেন ততই আপনার ওপর তাঁর কুপ্রভাব কমবে।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু