তাঁকে বলা হয় ‘কাশীর (Kashi) কোতোয়াল’। তিনি ভগবান বাবা কালভৈরব (Kaal Bhairav)। এবার পুলিশের উর্দিতে কালভৈরব! কালভৈরবকে নতুন রূপে দেখতে ভিড় উপচে পড়ছে মন্দিরে।
আরো পড়ুন- ‘করোনার সুনামি হতে পারে, গঙ্গাসাগর মেলা বন্ধ করুন’! আদালতে বলল ডক্টর্স ফোরাম
কালভৈরবের নয়া পোশাক ঠিক কেমন? জানা যাচ্ছে, বিগ্রহের মাথায় পুলিশ টুপি, বুকে একটি ব্যাজ রয়েছে। এছাড়া ডান হাতে রেজিস্টার ও বাম হাতে রয়েছে রুপোর লাঠি। এই নতুন লুক ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট ভুবনে। সেই সঙ্গে বাড়ছে ভিড়। যা সামলাতে হিমশিম মন্দির কর্তৃপক্ষ।
মন্দিরের মহন্ত অনিল দুবে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘‘করোনা সংক্রমণের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে মন্দিরে বিশেষ পুজো করা হচ্ছে। বাবার কাছে প্রার্থনা, তিনি সকলকে দয়া করুন। যেন এই রাজ্য ও দেশের সর্বত্র সুখ ও সমৃদ্ধি ছড়িয়ে পড়ে। সকলে যেন সুস্থ থাকেন। কাউকে যেন কোনও রকম সমস্যায় না পড়তে হয়।’’
‘কাশীর কোতোয়াল’কে পুলিশের উর্দিতে দেখে আপ্লুত ভক্তরাও। এক পুণ্যার্থীর কথায়, ‘‘বাবা কালভৈরবকে কাশীর রক্ষাকর্তা বলা হয়। এবার তাঁকে এই উর্দিও পরানো হল। উনি অন্যায়কারীদের কড়া হাতে দমন করবেন। স্বয়ং বাবা যখন রেজিস্টার ও পেন হাতে বসে আছেন, আর কেউ অভিযোগ জানাতে ভয় পাবে না।’’
স্কন্দপুরাণে কালভৈরবের কথা রয়েছে। কথিত, এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা ভদ্রসেন। তবে বর্তমান মন্দিরটি নবম থেকে ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি কোনও সময়ে পুরনো এক মন্দিরের উপরে নির্মিত হয়েছে। একসময় তন্ত্রসাধকরা মদ, মাছ ও মাংস নিবেদন করতেন দেবতার উদ্দেশে। সেই ঐতিহ্য মেনে আজও হুইস্কি বা রামের বোতল নিবেদন করা হয় কালভৈরবকে।
দেখুন ভিডিও-

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু