কলকাতা: বঙ্গ বিজেপিতে বিদ্রোহ চলছেই। পান থেকে চুন খসলেই বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন নেতারা। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করলেন শঙ্কুদেব পাণ্ডা। রবিবার বিজেপি যুব মোর্চার সব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। উল্লেখ্য, এখন বঙ্গ বিজেপির কোনও পদেই ছিলেন না তৃণমূল থেকে গেরুয়া শিবিরে আসা শঙ্কু। জল্পনা, ফের ‘গুরু’ মুকুল রায়ের মতো তিনিও ঘরওয়াপসি করবেন তৃণমূলে।
পান থেকে চুন খসলেই এখন দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন বিজেপি নেতারা। যেন এর মাধ্যমেই নিজেদের ক্ষোভের বার্তা দিচ্ছেন দলকে। এবার সেই লিস্টে নাম লেখালেন শঙ্কু। রবিবার সকালে বঙ্গ বিজেপির যুব মোর্চার যে’কটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সবগুলি থেকেই ‘লেফট’ নিয়ে নেন শঙ্কুদেব পাণ্ডা।
এদিকে বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে শঙ্কুর দূরত্ব বাড়ছিল খবর। আজকাল বিজেপির কোনও কর্মসূচিতেই দেখা যাচ্ছিল না তাঁকে। তার পর তাঁর এই গ্রুপ ত্যাগে দুইয়ে দুইয়ে চার করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ। মনে করা হচ্ছে, দলে কোনও গুরুত্বপূর্ণ পদ না পেয়েই শঙ্কুর এই নীরব বিদ্রোহ। আবার এও শোনা যাচ্ছে, ফের ঘাসফুলেই ফিরছেন ওই নেতা। যদিও এখনও শঙ্কুর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, একসময় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে ছিলেন শঙ্কুদেব পাণ্ডা। চিটফান্ড কেলঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁর। এর পর উনিশের লোকসভা ভোটের মুখে দল বদলে বিজেপিতে যোগ দেন শঙ্কুদেব। তৎকালীন বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে এসেছিলেন তিনি। বিজেপিতে যোগদানের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে সরব হন শঙ্কুদেব। সেই শঙ্কু কি ফের ফিরে যাচ্ছেন ঘাসফুলে? জল্পনা তুঙ্গে।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু