ড্রোন হামলায় নিহত আইএসের সিরিয়া-প্রধান - Bangla Hunt

ড্রোন হামলায় নিহত আইএসের সিরিয়া-প্রধান

By Bangla Hunt Desk - July 13, 2022

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আমেরিকার একটি ড্রোন হামলায় এ নিহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুলাই) ওই হামলা হয়। মার্কিন প্রতিরক্ষা দফতরর পেন্টাগন থেকে এ কথা জানানো হয়েছে। খবর এএফপির।

পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ডেভ ইস্টবার্ন এএফপিকে জানিয়েছেন, নিহত ওই আইএস নেতার নাম মাহের আল–আগাল। সিরিয়ার জিন্দাইরিস এলাকার কাছে মোটরসাইকেলে যাওয়ার সময় ড্রোন হামলায় মঙ্গলবার তিনি নিহত হন।

আরো পড়ুন- শহরের ব্যস্ত রাস্তায় স্কুটি চালাতে চালাতেই ল্যাপটপে কাজ! ভাইরাল যুবক

সিরিয়ান সিভিল ডিফেন্স ফোর্স জানিয়েছে, আলেপ্পোর অদূরে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। তবে হামলায় কারা হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর