স্থানীয় এক তৃণমূল নেতার মৃত্যুর খবর পেয়ে শনিবার ডোমজুড়ে গিয়েছিলেন রাজীব। কিন্তু সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। পরিস্থিতি এমন হয় যে প্রয়াত দলীয় নেতার বাড়িতে প্রবেশের আগেই ডোমজুড় থেকে ফিরে যেতে বাধ্য হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সেই ঘটনার কথা শুনে কল্যাণের হুঁশিয়ারি, ‘‘ডোমজুড়ের লোকজন তবু তো গদ্দার মিরজাফর বলে ভদ্রতা দেখিয়েছে। অন্য কিছু করে দেননি এটাই অনেক।’’
আরো পড়ুন- ভোটের দিন সন্ত্রাস হলে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের ছক বিজেপির
শুক্রবার রাতে প্রয়াত হন হাওড়ার সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দু’বারের প্রাক্তন প্রধান সুধীরচন্দ্র ঘোষ। তিনি ডোমজুড়ের তৃণমূল সভাপতিও ছিলেন। সেই খবর পেয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানাতে যান রাজীব। কিন্তু সেখানে ঢোকার মুখে গ্রামবাসীদের একাংশের বাধা পান তিনি। তাঁকে ঘিরে ধরে ‘রাজীব বন্দ্যোপাধ্যায় গদ্দার মিরজাফর’ বলে স্লোগান দেন অনেকে। বিক্ষোভের মুখে পড়ে ফিরতে বাধ্য হন তিনি। তা নিয়েই কড়া প্রতিক্রিয়া কল্যাণের।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণের খোঁচা, ‘‘ডোমজুড় কি ওঁর পৈতৃক সম্পত্তি? ডোমজুড় কবে থেকে ওঁর এলাকা হল?’’ এর পর শ্রীরামপুরের সাংসদ বলেন, ‘‘সাড়ে ৪৩ হাজার ভোটে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এক বারই তো জিতেছিল, এ বার হেরে ভূত হয়েছে। ডোমজুড়ের লোকজন তবু তো গদ্দার মিরজাফর বলে ভদ্রতা দেখিয়েছি । অন্য কিছু করে দেয়নি এটাই অনেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমাকে বলেছিলেন, ‘রাজীব বন্দ্যোপাধ্যায় যা করার ত্রিপুরায় করবে।’ তা ও ডোমজুড়ে ঘুরে বেড়াচ্ছে কেন? ও তৃণমূল করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছেন, ‘২০২৪ পর্যন্ত ওকে শুধু ত্রিপুরায় থাকতে হবে।’ শ্রাদ্ধবাড়ি, বিয়েবাড়ি বলে ডোমজুড়ে ঢোকার চেষ্টা করছে? ও জানে না, এ বার তো শুধু কালো পতাকা, এর পর অন্য কিছু হবে।’’
দেখুন ভিডিও-

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু