পাকিস্তানে পৌঁছনোর পরেই করোনা আক্রন্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। করোনা পজিটিভ টিম ম্যানেজমেন্টের আরও এক নন-কোচিং স্টাফ। যদিও তাতে সিরিজ বাতিল হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি এখনও। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে যে, বাঁ-হাতি পেসার শেল্ডন কটরেল এবং অল-রাউন্ডার রোস্টন চেজ ও কাইল মায়ের্সের করোনা রিপোর্ট পজিটিভ। তাই তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে মাঠে নামতে পারবেন না।
Chase, Cottrell and Mayers unavailable for T20I Series in Pakistan after COVID-19 positive tests | Read More: https://t.co/bYHZ27FrrL
— Windies Cricket (@windiescricket) December 11, 2021
করাচির হোটেলে করোনা আক্রান্তদের তড়িঘড়ি আইসোলেশনে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে। যদিও বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর থেকে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের পরের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪ ও ১৬ ডিসেম্বর। তিনটি ওয়ান ডে ম্যাচ খেলা হবে ১৮, ২০ ও ২২ ডিসেম্বর। সব ম্যাচগুলিই আয়োজিত হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”