দুঃস্বপ্নের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বও শেষ বিরাট কোহলির। নতুন অধিনায়ক রোহিত শর্মার অধীনে কুড়ি ওভারের ক্রিকেটে ভারতের নবযাত্রা শুরু হচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়ে।
তবে কোহলিকে নিয়ে অন্যরকম এক শঙ্কা কাজ করছে সাবেক পাকিস্তানি তারকা মুশতাক আহমেদের মনে। ইতিহাসের অন্যতম সেরা লেগস্পিনার মুশতাক আহমেদ মনে করছেন, দলের ভেতরের গ্রুপিংয়ের কারণে কোহলি হয়তো টি-টোয়েন্টি থেকে শিগগিরই অবসর নিয়ে নেবেন।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আইপিএল ও ভারতীয় টি-টোয়েন্টি দল; দুই জায়গা থেকেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোহলি।
তার অধিনায়কত্ব ছাড়ার পেছনে জাতীয় দলের ‘দলীয় গ্রুপিং’কে কারণ হিসেবে দেখছেন মুশতাক।
জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পাকিস্তানি লেগস্পিনার বলছেন, ‘সেরা অধিনায়ক যখন দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলে, তখন বোঝাই যায়, ড্রেসিংরুমে কিছু না কিছু চলছে।
আমি তো খালি চোখেই ভারতীয় দলে মুম্বাই ও দিল্লির গ্রুপিং দেখতে পাচ্ছি। আইপিএল খেললেও কোহলি শিগগিরই ভারতীয় টি-টোয়েন্টি দল থেকে অবসর নিয়ে নিতে পারে।’
অন্যান্য ক্রিকেটবোদ্ধাদের মতো ভারতের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির জন্য আইপিএলকেই দায়ী করেন মুশতাক। কিংবদন্তি লেগস্পিনারের ভাষ্য, ‘টানা বায়ো-বাবলে থাকতে থাকতে ভারতীয় খেলোয়াড়েরা ক্লান্ত হয়ে পড়েছিল। সেকারণে মাঠে তারা তাদের সেরাটা দিতে পারেনি।’

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন