শনিবার সকালে হঠাতই অজ্ঞান হয়ে কলকাতার এক নামী বেসরকারী হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলি। পরে অ্যাঞ্জিওগ্রাম করে জানা যায়, মৃদু হার্ট অ্যাটাক হয়েছে বিসিসিআই প্রেসিডেন্টের এবং হৃদপিন্ডের ধমনীতে তিনটি ব্লকেজ রয়েছে। আপাতত ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছেন সৌরভ।
এই খবর পাওয়ার পর গোটা দেশ তার সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন। একাধিক ক্রিকেটার এবং প্রাক্তন সহ খেলোয়াড়রাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সৌরভের সুস্থতা কামনা নিয়ে।

আর এবার সৌরভের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ বার্তা দিলেন ক্রিকেটের ঈশ্বর শচিন তেন্ডুলকর। আন্তর্জাতিক ক্রিকেটে এই দুই মহাতারকা একাধিক স্মরণীয় পার্টনারশিপ গড়ে তুলেছেন। ব্যক্তিগত দিক থেকেও এই দুই ক্রিকেটার ছিলেন হরিহর আত্মা। এমনকি অবসরের পরেই দুজনে মিলে ধারাভাষ্যের কাজও করেছেন একসাথে। এবার সৌরভের এমন কঠিন পরিস্থিতিতে সুস্থতা কামনা করলেন কিংবদন্তী ব্যাটসম্যান শচিন তেন্ডুলকর।
Just got to know about your ailment Sourav.
Hope each passing day brings you closer to a full and speedy recovery! Get well soon. pic.twitter.com/NIC6pFRRdv— Sachin Tendulkar (@sachin_rt) January 2, 2021
টুইটারে এদিন শচিন লিখেছেন, “তোমার অসুস্থতার বিষয়ে এই মাত্র জানতে পারলাম সৌরভ। আশা করি প্রতিটি দিন তুমি সম্পূর্ণ এবং দ্রুত সুস্থতার দিকে এগিয়ে যাও। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।”
উডল্যান্ড হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌরভের হৃদয়ের ধমনীতে তিনটি ব্লকেজ ধরা পড়েছে এবং ইতিমধ্যেই অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে ধমনীতে স্টেন্ট বসানো হয়েছে। আপাতত সৌরভের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন ডাক্তাররা।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”